Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের পাশে দাঁড়িয়ে ইজরায়েলে আক্রমণ ইয়েমেনের

ইরানের পাশে দাঁড়িয়ে ইজরায়েলে আক্রমণ ইয়েমেনের

Online Desk জুন 15, 2025
20250615_174903.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের পাশে দাঁড়াল ইয়েমেন। সেদেশের সশস্ত্র গোষ্ঠী হুথি এবার আক্রমণ চালাল ইজরায়েলে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে হুথিরা। তবে এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তেল আভিভ। ইজরায়েলের লক্ষ্যবস্তুতে রয়েছেন হুথিদের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মুহাম্মদ আল-ঘামারি। যদিও ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় তাঁর কোনও ক্ষতি হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্রের খবর, ইজরায়েল যখন আক্রমণ করে সে সময়ে হুথিদের চিফ অফ স্টাফ ঘামারি বৈঠক করছিলেন। তাঁর সদর দফতরেই আঘাত হানে তেল আভিভ। সেই এলাকায় অ্যাম্বুল্যান্স এর যাতায়াত নজরে পড়েছে। তবে ঘটনার বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। রবিবার হুথিদের তরফে জানানো হয় ইজরায়েলের সঙ্গে সংঘাতে তারা ইরানের পক্ষে। হুথিদের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইজরায়েলের জাফফা শহরে বহু ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।

উল্লেখ্য, ইয়েমেনের হুথিরা ইরানের সমর্থক। হুথি গোষ্ঠীর অনেকে ইরানে প্রশিক্ষিত। শুক্রবার ইজরায়েল ইরানে আক্রমণ করার পর তাই বসে থাকেনি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। তারাও ‘বন্ধু’ ইরানের পাশে দাঁড়াতে আঘাত হেনেছে ইজরায়েলে। প্রসঙ্গত, পরমাণু বিষয়ক চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মত বিরোধের আবহে ইরানে আক্রমণ করে ইজরায়েল। এই ঘটনায় ওয়াশিংটনের হাত ছিল বলে অভিযোগ তেহরানের। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইরান-ইজরায়েল দ্বন্দ্বে ইয়েমেনও জড়িয়ে পড়ায় পশ্চিম এশিয়ায় ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি।

Post Views: 181

Continue Reading

Previous: মার্কিন ঘাঁটিতে হামলা হলে ইরানকে তছনছ করার হুমকি ট্রাম্পের
Next: প্রবল বর্ষায় দলঞ্চার স্রোতে , ভেসে গেলো সাঁকো ! কোথায় উন্নয়ন ?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.