Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলি হানায় নিহত ইরানের নতুন সেনাপ্রধান

ইজরায়েলি হানায় নিহত ইরানের নতুন সেনাপ্রধান

Online Desk জুন 17, 2025
ali-shadmani.jpg

ওঙ্কার ডেস্ক: আগেই ইজরায়েলের হানায় মৃত্যু হয়েছে ইরান সেনাবাহিনী-র কমান্ডার হোসেন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ হোসেন বাগেরির। দুই সেনা কর্তার মৃত্যুর পর শনিবারই আলি শাদমানিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে উন্নীত করেছিল তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনিই তাঁকে এই দায়িত্ব দিয়েছিলেন। নতুন দায়িত্ব নেওয়ার তিন দিনের মধ্যে ইজরায়েলি হানায় মৃত্যু হল শাদমানির।

সংবাদ মাধ্যম সূত্রে দাবি, ইজরায়েলি সেনার গোয়েন্দা বিভাগের তরফে জানানো হয়েছে, সোমবার রাতের হানায় শাদমানি নিহত হয়েছেন। সোমবার রাতে তেহরানে ইরানের সেনার সদর দফতরে আঘাত হানে নেতানিয়াহু বাহিনী। সেই আঘাতেই মৃত্যু হয়েছে সেনাপ্রধান শাদমানির। যদিও ইরানের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

অন্য দিকে, ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই দেশের মধ্যে সংঘাতের ‘সত্যিকারের অবসান’ চান বলে জানিয়েছেন। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘একটা সত্যিকারের অবসান চাই। কোনো যুদ্ধবিরতি নয়। একদম শেষ করে দেওয়া। কিংবা পুরোপুরি ছেড়ে দেওয়া।’ ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত চলতে থাকায় নিরাপত্তার কারণে তেহরানে থাকা ভারতীয় পড়ুয়াদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। ইরানের ভারতীয় দূতাবাস মঙ্গলবার সকালে বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে। তেহরানে বসবাসকারী অন্য ভারতীয়দেরও দ্রুত শহর ছাড়ার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।

Post Views: 234

Continue Reading

Previous: গদির মায়া
Next: “পাকিস্তানিয়ো কে কাতিল” ! পাক সেনাপ্রধান মুনিরকে ধিক্কার আমেরিকার পাকিস্তানিদের

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.