Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে ইরান, উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে ইরান, উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk জুন 1, 2025
20250601_123225.jpg

ওঙ্কার ডেস্ক: পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য ইউরেনিয়াম মজুত করার কাজ পুরো দমে চালিয়ে যাচ্ছে ইরান। আর যে বিষয়টিকে ভাল ভাবে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।

সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গত ১৭ মে পর্যন্ত ইরান বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুত করেছে, যার পরিমাণ প্রায় ৪০৮.৬ কেজি। যা গত ফেব্রুয়ারি পর্যন্ত মজুত করা ইউরেনিয়ামের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি বলে দাবি রিপোর্টে। ‘ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’-এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, পারমাণবিক শক্তিবিহীন রাষ্ট্রগুলির মধ্যে সাম্প্রতিক অতীতে একমাত্র ইরানই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছিলেন, আগামী দিনে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হতে পারে ওয়াশিংটনের। তবে তেহরানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি হলেও ইরান ইউরেনিয়াম মজুত বন্ধ করবে না। রোমে পঞ্চম দফার দ্বিপাক্ষিক বৈঠকের পর সোমবার এই বার্তা দিয়েছেন তেহরানের কর্তারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। তবে ইরান প্রয়োজনে চুক্তি না করেই আলোচনার টেবিল থেকে উঠে আসতে প্রস্তুত।’ শুধু তাই নয়, তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আলোচনা না করে বা নিষেধাজ্ঞা জারি করে, তাহলে আমরা না খেয়ে মরে যাব না। ঠিকই টিকে থাকার পথ বের করব।

Post Views: 166

Continue Reading

Previous: চারধাম যাত্রা শুরুর এক মাসের মধ্যে ৭৩ পুণ্যার্থীর মৃত্যু
Next: ৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.