Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী

৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী

Online Desk জুন 1, 2025
ytydy.png

ওঙ্কার ডেস্ক: গত বছরের পর এবারও ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। অংশ নিয়েছিলেন ১০৮টি দেশের প্রতিযোগীরা। ৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী। হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছিল এবারের প্রতিযোগিতা। ইথিওপিয়ার হাসেট দেরেজে এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন। ভারতের মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্ত শেষ করলেন প্রথম কুড়িতে।
শনিবার খেতাব জেতার পরে সুচাতাকে গতবারের মিস ওয়ার্ড চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা বিজয়ীর মুকুট পরিয়ে দেন। জানা গিয়েছে, ফুকেটে জন্মগ্রহণ করা সুচাতা একজন থাই মডেল। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সেই তিনি স্তন ক্যান্সারের শিকার হন। তারপর থেকে শুরু হয় লড়াই। থাইল্যান্ডে স্তন ক্যান্সার নিয়ে মন্তব্যে বিশেষ ভূমিকা পালন করেছেন। এর আগে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন সুচাতা। সেখানে তিনি তৃতীয় রানার-আপ হয়েছিলেন।
এবারের প্রতিযোগিতায় নজর ছিল মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্তর দিকে। কিন্তু তিনি কুড়ি নম্বরে শেষ করলেন। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারতের ৬ জন সুন্দরী এই খেতাব জিতেছেন। তাঁরা হলেন যথাক্রমে- রিতা ফারিয়া পাওয়েল (১৯৬৬), ঐশ্বর্য রায় বচ্চন (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তামুখী (১৯৯৯), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) ও মানুষী চিল্লার ২০১৭।

Post Views: 306

Continue Reading

Previous: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে ইরান, উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র
Next: নাইজেরিয়া থেকে ফিরতেই অনির্বাণ ছুটলেন হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.