Skip to content
নভেম্বর 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ওয়াশিংটনে বোমা হামলার ছক ইরানের? আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

ওয়াশিংটনে বোমা হামলার ছক ইরানের? আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

Online Desk নভেম্বর 17, 2026
TAL-dc-lead-image-WDCTG1223-dea2e651476348bb8e249882f63909ed.webp

ওঙ্কার ডেস্ক: আমেরিকার বিরুদ্ধে পাল্টা হামলার পরিধি আরও বাড়াতে পারে ইরান? এবার সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে তেহরান, এমনই আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা মহল। সিএনএন -এর একটি রিপোর্ট অনুসারে, ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান। নিশানায় থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। অন্তত সাত জন মার্কিন আধিকারিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছেন। যদিও এই মুহূর্তে ইরানের পক্ষে এমন হামলা চালানো কতটা সম্ভব, তা নিয়েও সংশয় রয়েছে।

‘ডার্টি বোমা’ আসলে এক ধরনের রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস বা আরডিডি। সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে এই অস্ত্র তৈরি করা হয়। বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিয়ে ব্যাপক দূষণ ও আতঙ্ক সৃষ্টি করাই এর উদ্দেশ্য। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথ সামরিক অভিযান চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। সেই হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। পাল্টা জবাব দিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। এরপর থেকে দু’পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা কিছুটা কমলেও সংঘাতের অবসান হয়নি। সম্প্রতি মধ্যস্থতাকারী দেশগুলির মাধ্যমে পৃথকভাবে আলোচনায় বসেছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেও দাবি করেছিলেন, খুব শীঘ্রই যুদ্ধ শেষ হতে পারে। কিন্তু বাস্তবে সংঘাত থামার কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও মেলেনি।

এই পরিস্থিতিতে ওয়াশিংটনে সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য সামনে আসতেই উদ্বেগ বেড়েছে মার্কিন প্রশাসনে। তবে গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের এই পরিকল্পনাকে এখনই আসন্ন হামলার সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে না। বরং ভবিষ্যতে প্রয়োজন হলে আমেরিকার বিরুদ্ধে নতুন ধরনের আক্রমণের পথ খোলা রাখতেই তেহরান এমন পরিকল্পনা বিবেচনা করছে বলে মনে করছেন আধিকারিকদের একাংশ।

Continue Reading

Previous: ভেড়ি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র ক্যানিং! দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১৭, গ্রেফতার ২২, ধৃতদের মধ্যে ৯ মহিলা
Next: শিরাকোলে ভয়াবহ দুর্ঘটনা! লরির ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, আটক ঘাতক লরি

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026

You may have missed

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.