Skip to content
নভেম্বর 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ভেড়ি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র ক্যানিং! দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১৭, গ্রেফতার ২২, ধৃতদের মধ্যে ৯ মহিলা

ভেড়ি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র ক্যানিং! দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১৭, গ্রেফতার ২২, ধৃতদের মধ্যে ৯ মহিলা

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T132337.078.webp

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি গ্রাম পঞ্চায়েতের খাসকুমড়োখালি। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় চলে বোমাবাজি, ইটবৃষ্টি আর হাতাহাতি। ঘটনায় মহিলা-সহ মোট ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, বহু পরিবার বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই ভেড়ির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। মাছ চাষের মরসুম আসতেই সেই পুরনো বিবাদ ফের মাথাচাড়া দেয়। কে ভেড়িতে মাছ ছাড়বে, কে মাছ ধরবে, তা নিয়ে প্রথমে বচসা শুরু হয়। তারপর তা রূপ নেয় বড় সংঘর্ষে। লাঠি, বাঁশ, ইট নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষ। এমনকী বোমা ছোড়ার অভিযোগও উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।

সূত্রের খবর, সংঘর্ষের ঘটনায় পুলিশ মোট ২২ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ৯ জন মহিলা রয়েছেন। মঙ্গলবার ধৃতদের মধ্যে ৯ জন মহিলা ও ১১ জন পুরুষকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতারির পর ধৃতদের কান ধরে, কোমরে দড়ি বেঁধে প্রিজন ভ্যানে তোলার দৃশ্য ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। একাংশের প্রশ্ন, এভাবে মহিলাদের কান ধরে, দড়ি বেঁধে নিয়ে যাওয়া কতটা মানবিক? পুলিশের দাবি, পরিস্থিতি সামাল দিতে এবং পালিয়ে যাওয়া আটকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এই ছবি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে স্থানীয়রা।

এদিকে এলাকায় এখনও থমথমে পরিবেশ। নতুন করে যাতে সংঘর্ষ না বাধে, তার জন্য খাসকুমড়োখালিতে পুলিশ পিকেট বসানো হয়েছে। টহল দিচ্ছে পুলিশ। আহতদের পরিবারের দাবি, শুধু গ্রেফতার করলেই হবে না, ভেড়ি দখলের মূল মাথাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আবারও অশান্তি ফিরবে। ভেড়িকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। টাকার লোভ আর দখলদারির রাজনীতিতে বারবার রক্ত ঝরছে গ্রামবাংলায়। ক্যানিংয়ের এই ঘটনাও তারই আর এক নজির বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ভেড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। কারা এই সংঘর্ষে উস্কানি দিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ।

Continue Reading

Previous: বই বিক্রিতে বাধা! কলেজ স্ট্রিটে অবরোধে এসএফআই, পরিস্থিতি সামাল দিতে রাস্তায় পুলিশ
Next: ওয়াশিংটনে বোমা হামলার ছক ইরানের? আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026

You may have missed

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.