Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গৌতম গম্ভীরকে খুনের হুমকি ‘আইসিস কাশ্মীর’-এর

গৌতম গম্ভীরকে খুনের হুমকি ‘আইসিস কাশ্মীর’-এর

Online Desk এপ্রিল 24, 2025
20250424_154247.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার রেশ এখনও কাটেনি। এবার ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে খুনের হুমকি দিল জঙ্গিরা। জানা গিয়েছে, ‘আইসিস কাশ্মীর’ নামের সংগঠনের তরফে ওই হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার।

ঠিক কী অভিযোগ গৌতমের? ভারতের প্রাক্তন ওপেনারের দাবি, ইমেল পাঠিয়ে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। যে সংগঠনের তরফে এই হুমকি দেওয়া হয়েছে সেটির নাম আইসিস কাশ্মীর। গম্ভীরের দাবি, ২২ এপ্রিল তিনি দুটি মেল পেয়েছেন। দুটি ইমেলেই একই বার্তা দেওয়া হয়েছে। ইমেল দুটিতে লেখা হয়েছে ‘আই কিল ইউ।’ অর্থাৎ আমি আপনাকে খুন করব।

জানা গিয়েছে, ইতিমধ্যে ইমেলের কপি নিয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন গম্ভীর। সেই সঙ্গে এমন হুমকিতে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। পুলিশের কাছে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন তিনি। অন্য দিকে, মেইলটি আইসিস কাশ্মীর পাঠিয়েছে, নাকি তাদের নাম করে অন্য কেউ পাঠিয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিন্তু কেন গম্ভীরকে নিশানা? পুলিশের একাংশ মনে করছে, টিম ইন্ডিয়ার হেডকোচ হওয়ার পাশাপাশি গম্ভীর প্রাক্তন বিজেপি সাংসদ। শুধু তাই নয় বর্তমানে তিনি বিজেপির সদস্য। ফলে সন্ত্রাসবাদীরা তাঁকে টার্গেট করতে পারে। তাই গম্ভীরের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, ইসলামিক স্টেটের একটি শাখা সংগঠন আইসিস কাশ্মীর৷ ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেমন জম্মুকাশ্মীর, কেরল, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে সক্রিয় এই জঙ্গি গোষ্ঠী।

Post Views: 91

Continue Reading

Previous: ফের বিতর্ক! কড়া ভাষায় মন্ত্যবের জবাব দিলেন সুদিপা চ্যাটার্জি
Next: মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভের হুঁশিয়ারি ঠিকাদারদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.