স্পোর্টস রিপোর্টার : এদিন যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারালো টিম লাল হলুদ। জোড়া গোলই করলেন ইউসুফ এজ়াজারি। যদিও জয়ের ব্যবধান অনেক বাড়তে পারত। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ মিস করে ইস্টবেঙ্গল।বাঁদিক থেকে মিগুয়েলে ঠিকানা লেখা সেন্টারে হেড করলেন নন্দ। কিন্তু পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল বল।
১৫ মিনিটের দারুণ ক্রস বাড়ালেন বিপিন। কিন্তু জায়গায় ছিলেন না রশিদ। বল যায় বিপক্ষের পায়ে।
৩৬ মিনিটে বক্সের বাইরে ডানদিকে বল পেয়ে দূরপাল্লার শট নেন রশিদ। কিন্তু বলটা পোস্ট লেগে ফিরে আসে। ৩৯ মিনিটে বাঁদিক থেকে মিগুয়েলে ঠিকানা লেখা সেন্টারে হেড করলেন নন্দ। কিন্তু পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল বল। প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য ব্যবধানে। সেকেন্ড হাফে ৬৫ মিনিটে বিপিনের পাস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দিলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ইউসুফ এজ়াজারি। তার ৬ মিনিট পরে ৭১ মিনিটে ফের গোল করেন ইউসুফ। ৬ মিনিট অতিরিক্ত সময়ে গোল করেন মুগেল।জিতেই মাঠ ছাড়ে টিম লাল হলুদ। আই এসএল ইতিহাসে প্রথম জয় দিয়ে অভিযান শুরু টিম লাল হলুদের।
