Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল ইংল্যান্ড

টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল ইংল্যান্ড

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
England.jpg

স্পোর্টস রিপোর্টার : সুপার এইটে জায়গা পাকা করে নিল ইংল্যান্ড। ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালি’কে ২৪ রানে পরাজিত করল ব্রিটিশ দল।

সোমবার টসে জিতে প্রথমে ব্যাটিং করে ২০২/৭ রান তোলে ইংল্যান্ড। বিস্ফোরক ওপেনার জস বাটলার (৩) রান না পেলেও ইংল্যান্ডের রানের গতি বজায় রাখতে অসুবিধা হয়নি টপ অর্ডার এবং মিডল অর্ডারের ধারাবাহিকতায়। তবে, ইংল্যান্ডের ইনিংস ২০০ রানের গণ্ডি টপকানোর নেপথ্যে মূল কারিগর উইল জ্যাকস। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম অর্ধ-শতরান এই ম্যাচেই করেন তিনি। ২২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস আসে জ্যাকসের ব্যাট থেকে। এ ছাড়া ইংল্যান্ডের গত ম্যাচে জয়ের দুই নায়ক জ্যাকব বেথেল এবং টম ব্যানটন যথাক্রমে করেন ২৩ রান এবং ৩০ রান। ফিল সল্ট স্কটল্যান্ডের বিরুদ্ধে রান না পেলেও এই ম্যাচে তিনি করেন ২৮ রান। তবে, লাগাতার তিন ম্যাচে রান পেলেন না অধিনায়ক হ্যারি ব্রুক। এ দিন একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি হাঁকালেও ইনিংস’কে বড় রানের মুখ দেখাতে ব্যর্থ হন তিনি। ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন ইংলিশ অধিনায়ক। ইতালির হয়ে দু’টি করে উইকেট নেন গ্র্যান্ট স্টিওয়ার্ট এবং ক্রিসান কালুগামাগে।

বড় রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও ইতালি যে মানসিকতা দেখিয়েছে তাতে ভবিষ্যতে সঠিক পরিকাঠামো এবং দিশা পেলে আরও উন্নতি করবে। পাশাপাশি প্রয়োজন আইসিসি’র ক্রমতালিকায় উপরের দিকে থাকা দলগুলির বিরুদ্ধে লাগাতার খেলার সুযোগ পাওয়া।

শুরুতেই ওপেনার অ্যান্টোনি মোস্কা এবং মিডল অর্ডার ব্যাটিংয়ের অন্যতম ভরসা জেজে স্মাটস’কে বিনা রানে হারিয়ে চাপে পড়ে যায় ইতালি। প্রথম ওভারেই এই দুই উইকেট হারায় ইতালি। সেই ধাক্কা সামলে জোফ্রা আর্চার, জেমি ওভারর্টন, আদিল রশিদের বোলিং লাইন সমৃদ্ধ ইংল্যান্ডের বিরুদ্ধে করে ১৭৮ রান।

অ্যান্টোনি রান না পেলেও মোস্কা ব্রাদার্সের অপর জন জাস্টিন মোস্কা করেন ৪৩ রান। ইতালি’র হয়ে সর্বাধিক রান করেন বেন মানেনতি ৬০ (২৫)। যে ভাবে ইংরেজ বোলারদের বিরুদ্ধে কথা বলছিল মানেনতির ব্যাট তাতে তিনি এবং গ্র্যান্ট স্টিওয়ার্ট ৪৫ (২৩) আরও বেশি সময় ক্রিজে থাকলে এই জয় সহজ হতো না ইংল্যান্ডের জন্য। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন স্যাম কারান এবং জেমি ওভারর্টন। প্রথম ওভারে দুই উইকেট ব্যতীত ইংল্যান্ড পেস অ্যাটাকের নেতৃত্ব যাঁর হাতে থাকে সেই জোফ্রা আর্চার আর কোনও উইকেট পাননি।

ইতালির বিপক্ষে ইংল্যান্ডের জয়ের পর ইডেন গার্ডেন্সে দেখা গেল আঁতশ বাজির রোশনাই। ইংল্যান্ডের এই জয়কে সেলিব্রেট করতে ম্যাচের শেষ উইকেটের পতনের সঙ্গেই ইডেনের আকাশ ঢেকে যায় নানাবিধ আঁতশ বাজির আলো এবং ধোঁয়ায়।

Post Views: 230

Continue Reading

Previous: জয় দিয়ে আইএসএলের অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল
Next: রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড আদায়ের লক্ষ্যে বাংলা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.