Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড আদায়ের লক্ষ্যে বাংলা

রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড আদায়ের লক্ষ্যে বাংলা

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
Ranji-1.jpg

স্পোর্টস রিপোর্টার : রঞ্জি ট্রফির সেমিফাইনালে প্রথম ইনিংসে লিড আদায় প্রাথমিক লক্ষ্য বাংলার। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে আজ ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলার ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে জম্মু ও কাশ্মীর ৫১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে। বাংলা এখনও এগিয়ে ১৩০ রানে।

গতকাল প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৭৯.৫ ওভারে ৫ উইকেটে ২৪৯। সেখান থেকে এদিন বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৯৭.১ ওভারে ৩২৮ রানে। সুদীপ কুমার ঘরামি করেন ১৪৬। সুমন্ত গুপ্ত ৩৯, আকাশ দীপ ৭, শাকির হাবিব গান্ধী ৪, মহম্মদ শামি ১ রান করেন। মুকেশ কুমার ১১ রানে অপরাজিত থাকেন। আকিব নবি পাঁচটি ও সুনীল কুমার তিনটি উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন যুধবীর সিং ও আবিদ মুস্তাক।

 

এরপর খেলতে নেমে ৭.১ ওভারে ১৩ রানের মধ্যে প্রথম তিন উইকেট হারায় জম্মু ও কাশ্মীর। এরপর পরিস্থিতি সামাল দেন অধিনায়ক পরশ ডোগরা ও আবদুল সামাদ। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ১৪৩ রান যোগ করেন। যদিও দলগত ১৫৬ রানের মাথাতেই সামাদ ও ডোগরা সাজঘরে ফেরেন। সামাদ ৮২ ও ডোগরা ৫৮ রান করেন। আবিদ মুস্তাক ২৬ ও কানহাইয়া ওয়াধাওয়ান ১০ রানে অপরাজিত আছেন। মহম্মদ শামি তিনটি ও মুকেশ কুমার ২টি উইকেট নিয়েছেন।

Post Views: 119

Continue Reading

Previous: টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল ইংল্যান্ড
Next: আগামী সপ্তাহ থেকেই গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী! কি বলছে হাওয়া অফিস?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.