Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লালবাজারে তলব যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডিনকে

লালবাজারে তলব যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডিনকে

Online Desk আগস্ট 16, 2023
jadabpur_2.png

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে লালবাজারে তলব করা হয়েছে। বুধবার দুপুর ৩টেয় তাঁদের লালবাজারে জয়েন্ট সিপি ক্রাইম তলব করেছেন বলে সূত্রের খবর।

গত ৯ আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যু হয়। তদন্তে নামে পুলিশ। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছিলেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে ৯ জন। তাদের মধ্যে কয়েক জন প্রাক্তনীও রয়েছে। পুলিশের আতস কাঁচের তলায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। কিভাবে কর্তৃপক্ষের নজর এড়িয়ে দিনের পর দিন ধরে ব়্যাগিং চলছে যাদবপুরে তা নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে। তদন্তের স্বার্থে এবার ডিন অফ স্টুডেন্টস রজত রায় ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, স্নেহমঞ্জু বসু এবং রজত রায়ের কাছে ঠিক কী কী জানতে চাওয়া হবে সে সংক্রান্ত একটি প্রশ্নমালাও তৈরি করেছে লালবাজার। পুলিশ জানতে চায় ঘটনার রাতে ফোন করা সত্ত্বেও কেন তড়িঘড়ি ডিন অফ স্টুডেন্টস ঘটনাস্থলে যাননি? বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুল্যান্স থাকা সত্ত্বেও কেন সেটিকে কাজে লাগানো হয়নি? কেন হলুদ ট্যাক্সি করে হাসপাতালে নিয়ে যাওয়া হল জখম স্বপ্নদ্বীপকে? প্রাক্তনী এবং নতুন পড়ুয়ারা যে একসঙ্গে হস্টেলে রয়েছেন, তা কেন আগে জানতে পারলেন না ডিন এবং রেজিস্ট্রার! অন্য দিকে, বুধবার বিকেল ৫টাতেই রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়ে জরুরি বৈঠকে বসছেন।

Post Views: 143

Continue Reading

Previous: উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা প্রাথমিক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন নাঃ হাই কোর্ট
Next: বিশ্ববিদ্যালয় সিসিটিভি চায় না এসএফআই

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.