Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুর তদন্তের অন্য মোড়

যাদবপুর তদন্তের অন্য মোড়

Online Desk আগস্ট 19, 2023
WhatsApp-Image-2023-08-19-at-18.35.52.jpeg

সাধনা মিস্ত্রী, কলকাতা: যাদবপুর যুবক মৃত্যু কান্ডে পুলিশের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার পুলিশের স্ক্যানারে ডিন অফ স্টুডেন্ট এবং হোস্টেল সুপার। কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আবারো প্রশ্ন তুললো লালবাজার। ঘটনার দিন দশটা পাঁচ নাগাদ ডিন অফ স্টুডেন্ট এর কাছে ফোন যায় অভিযুক্ত সত্যব্রত রায়ের তরফ থেকে। ডিন অফ স্টুডেন্ট তারপর হোস্টেল সুপার কে ফোন করে বিষয়টা জানান। এরপর সুপার হোস্টেলের একতলা পরিদর্শন করে নিজের রুমে চলে যায়। কিন্তু যে ঘটনাস্থলে অর্থাৎ আদতে যেখানে অকথ্য অত্যাচার চলছিল সেই তিন ও চার তলা পরিদর্শনই করেননি সুপার বলে খবর লালবাজার সুত্রের। ডিন অফ স্টুডেন্ট এর মতে, “হোস্টেলের সুপার যদি পুরো বিষয়টা দেখতো তাহলে অন্তত সেদিন মৃত পড়ুয়ার প্রাণ বাঁচতো”।
অন্যদিকে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেল পরিদর্শন করলো অ্যান্টি র‍্যাগিং কমিটি। ইউজিসি গাইডলাইনের নির্দেশিকা অনুযায়ী প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য হোস্টেলে নির্দিষ্ট ব্লক বরাদ্দ করা হল। কিন্তু প্রশ্ন উঠছে ইউজিসি গাইডলাইনের নির্দেশিকায় প্রথম বর্ষের ছাত্রদের হোস্টেলে আলাদা ব্লকে রাখার নির্দেশ থাকলেও এতদিন কেন সেই নির্দেশ মানা হয়নি? তাহলে কি দুর্ঘটনার পরই টনক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? পাশাপাশি এদিন সকালে মেন হস্টেলে অ্যান্টি রেগিং টিম এসে A1 ও A2 ব্লক এর আবাসিকদের জিজ্ঞাসাবাদ করেন। পরিদর্শনের কারণ হিসেবে উঠে আসে, অনেক আবাসিকরা প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর হোস্টেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পরবর্তীকালে এইরকম অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই এই পদক্ষেপ।
পাশাপাশি রীতিমতো রেড কার্ড নিয়ে তোলাবাজির অভিযোগ উঠছে হোস্টেলের সিনিয়রদের বিরুদ্ধে। পুলিশের অভিযোগ সৌরভ চৌধুরী ও তার গ্যাং হোস্টেলে টাকা তুলত। হোস্টেলে নবাগতরা এলে তাদের আর্থিক অবস্থা জেনে নেওয়া হত এবং হাতে লেনদেন নয় বরং ডিজিটাল কায়দায় নেয়া হতো সেই টাকা এমনই অভিযোগ উঠে আসছে পুলিশ সূত্রে।

Post Views: 110

Continue Reading

Previous: পুরসভায় বিজেপির সাংবাদিক বৈঠক নিয়ে বাকবিতণ্ডা তৃণমূল ও বিজেপির
Next: মসজিদের দানবাক্স থেকে মিললো ২৩ বস্তা টাকা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.