Skip to content
নভেম্বর 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

ওঙ্কার ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। তার জেরে পিছিয়ে দেওয়া হল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন ধাপে বিসর্জন ও শোভাযাত্রা হবে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটি।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ‘আকভান’-এর প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। এমন পরিস্থিতিতে প্রতিমা নিরঞ্জন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। পাশাপাশি বৃষ্টির কারণে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জার সৌন্দর্যও উপভোগ করতে পারবেন না দর্শনার্থীরা। এই সব দিক বিবেচনা করেই বিসর্জনের সূচি বদলানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পুজো কমিটি। কমিটির তরফে জানানো হয়েছে, আগামী ২২ নভেম্বর, রবিবার হবে আলোকসজ্জায় সাজানো মূল শোভাযাত্রা। নন-প্রসেশনাল পুজো কমিটিগুলিকে আবহাওয়ার পরিস্থিতি বুঝে শনিবার অথবা রবিবার প্রতিমা নিরঞ্জনের অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, প্রসেশনাল পুজো কমিটিগুলির বিসর্জন হবে সোমবার।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণ বিশাল শোভাযাত্রা এবং চোখধাঁধানো আলোকসজ্জা। প্রতিমা নিরঞ্জনের সময় সেই শোভাযাত্রা দেখতে ভিড় করেন বহু মানুষ। কিন্তু বৃষ্টির মধ্যে অনুষ্ঠান আয়োজন করলে আলোকসজ্জার আকর্ষণ ম্লান হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও থেকে যাচ্ছে। তাই আগেভাগেই নিরঞ্জনের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। তাঁর কথায়, “চন্দননগরের শোভাযাত্রা মানেই তো আলো। বৃষ্টিতে কেউ যদি দেখতেই না পারেন। তাহলে কেন করলাম।”

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার ওড়িশার পুরী এবং অন্ধ্রপ্রদেশের নারসাপুরের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে বলে অনুমান। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হতে পারে। তবে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি হারিয়েছে। বাংলায় সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা না থাকলেও গাঙ্গেয় উপকূলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকেই বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। শুক্রবার ও শনিবারও বৃষ্টি চলতে পারে।

Continue Reading

Previous: ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা
Next: বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

সম্পর্কিত গল্প

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
bd-fd.jpg

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা

Online Desk নভেম্বর 19, 2026

You may have missed

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026
bd-fd.jpg

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা

Online Desk নভেম্বর 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.