Skip to content
নভেম্বর 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে নিউ জিল্যান্ডেকে হাতের মুঠোয় পেয়েও বাগে আনতে পারল না টিম ইন্ডিয়া। বুমরার আগুনে স্বপ্ন দেখেও শেষ পর্যন্ত হেনরি-ফিল্পিসের রেকর্ড পার্টনারশিপে কঠোর বাস্তবে ফিরতে হল। ৭০ রানের মধ্যে কিউইদের অর্ধেক ইনিংসকে প্যাভিলিয়নে পাঠালেও, শেষ পর্যন্ত টম লাথামের দলের বড় ক্ষতি করা গেল না। ৫ উইকেটে ৭০ থেকে প্রথম দিনের শেষে কিউইদের স্কোর ৫ উইকেটে ২৪৩ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২২১টি বল খেলে ১১৩ রানে অপরাজিত হেনরি নিকোলাস। আর সাতে নেমে গ্লেন ফিল্পিস ৯৪ রান করে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়লেন। ষষ্ঠ উইকেটে হেনরি-ফিল্পিস অবিচ্ছেদ্য ১৭৩ রানের পার্টনারশিপ করেছেন। দুজনে মিলে ক্রিজে ৫৪ ওভার খেলে ফেলেছেন। ভারতীয় বোলারদের মাথায় ঘাম একেবারে পায়ে ফেলে ছেড়েছেন দুই কিউই ব্যাটার।

হেনরি-ফিল্পিস অবিচ্ছেদ্য ১৭৩ রানের পার্টনারশিপ
টেস্টে তাঁর দ্বাদশ সেঞ্চুরিটা পূর্ণ করলেন ক্রাইস্টচার্চের বাঁ হাতি ৩৫ বছরের ব্যাটার হেনরি নিকোলাস। আর টেস্টে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি থেকে ৬ রান দূরে ফিল্পিস। বুমরা নিলেন ৩টি উইকেট, কাম্বোজ ও আকাশদীপ ১টি করে। মহম্মদ সিরাজকে বাদ দিয়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলালেও তিনি আজ কোনও উইকেট পেলেন না।

প্রথম সেশনে বুমরাদের আগুন
দিনের শুরুতে মনে হচ্ছিল ভারতীয় বোলাররা কিউইদের ছারখার করে দেবেন। টি-২০ ও ওয়ানডে সিরিজে দুরন্ত কায়দায় জিতে টেস্টে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে থেকে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। তার মধ্যে আবার উপযোগী পরিবেশে টসে জিতে শুভমন গিল টসে জিতে প্রথমে বল করার সুযোগ পান। সহায়ক পিচে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা একেবারে ফুল ফোটাতে শুরু করেন। সিরিজ তথা টেস্টের তৃতীয় বলেই কিউই অধিনায়ক টম লাথাম (০)-এর উইকেট ছিটকে দিয়ে কিউইদের ধাক্কা দেন বুমরা। কিছুক্ষণ পরে অপর ওপেনার ডেভন কনওয়ে (৪)-কে ফেরান আনশুল কাম্বোজ।এরপর রচিন রবীন্দ্র (১৫)-কে সেট হওয়ার মুখে আউট করেন আকাশ দীপ। কিউইদের এই নড়বড়ে অবস্থা থেকে ধস নামান বুমরা। ডেরি মিচেল (১) ও টম বান্ডেল (৫)-কে অল্প সময়ের ব্যবধানে আউট করে দলকে দারুণ জায়গায় নিয়ে যান ভারতের ‘বুম-বুম’ পেসার।। ২ উইকেটে ৫১ থেকে বুমরার আগুনে ঝলসে কিউইদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৭০। ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাপক চাপে থাকা অবস্থায় জুটি বাঁধেন হেনরি নিকোলাস ও গ্লেন ফিল্পিস। কিন্তু সেখান থেকে সেই যে লড়াই শুরু করলেন হেনরি-ফিল্পিসরা, সেটা আর ভাঙা গেল না। প্রথম সেশনে ৫ উইকেট তুলে নেওয়া পর, বাকি দুটো সেশনে পুরো খালি হাতে ফিরতে হল ভারতীয় বোলারদের।

 

সিরাজ-জাদেজাকে বাদ, সুযোগ কৃষ্ণা-সুন্দরকে
মহম্মদ সিরাজকে বাদ দিয়ে প্রসিধ কৃষ্ণাকে খেলিয়ে প্রথম দিনে কোনও লাভ হল না। ১৬ ওভার বল করে ৫৮ রান দিয়ে কোনও উইকেট পেলেন না কৃষ্ণা। ৫২ রান দিয়ে বুমরা পেলেন ৩টি উইকেট। কাম্বোজ ৫৭ রান দিয়ে ও আকাশ দীপ ৩৩ রান দিয়ে ১টি উইকেট পেলেন। রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে ওয়েলিটংটন। প্রথম দিনে সুন্দর ১৬ ওভার বল করে ৩৮ রান দিয়ে উইকেটহীন থাকলেন। ৮২ ওভার খেলে প্রথম দিনের শেষে কিউইদের স্কোর ৫ উইকেটে ২৪৩। এখানথেকে নিউ জিল্যান্ড ৩৫০-র কাছাকাছি রান তুলে ফেললে, শুভমন গিলদের পক্ষে চ্যালেঞ্জের হবে। গিলদের লক্ষ্য এখান থেকে কিউইদের ৩০০-র মধ্যে বেঁধে রাখা। সেক্ষেত্রে আগামিকাল, শুক্রবার খেলার প্রথম ঘণ্টাতেই হেনরি-ফিল্পিসকে ফেরাতেই হবে বুমরাদের।সাংবাদিক সম্মেলনে হাজির হন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁকেই দলের প্রথম একাদশ নির্বাচন থেকে শুরু করে বোলারদের পারফরম্যান্স নিয়ে ওঠা একাধিক প্রশ্নের জবাব দিতে হয়।তিনি বলেন, “সিরাজের কোনও সমস্যা নেই। দল নির্বাচনের সময় আমাদের মনে হয়েছিল, এটাই সেরা একাদশ। সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে আমি মনে করি না। আমরা শুধু প্রথম দিনের কথা ভেবে দল নির্বাচন করি না। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের কথাও মাথায় রাখতে হয়।”

অন্যদিকে, জাদেজার পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর কারণ হিসেবে নিউজিল্যান্ডের প্রথম সারিতে চারজন বাঁ হাতি ব্যাটারের উপস্থিতির কথা উল্লেখ করেন কোটাক।

আনশুল কাম্বোজের বোলিংয়ের গতি নিয়েও প্রশ্ন ওঠে। ম্যাচে বেশিরভাগ সময় ১২৬ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করতে দেখা যায় তাঁকে। তবে কাম্বোজের পাশে দাঁড়িয়ে কোটাক জানান, এই গতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

প্রসিদ্ধ কৃষ্ণের পারফরম্যান্স নিয়েও সমালোচনার জবাব দেন তিনি। কোটাকের মতে, প্রসিদ্ধ একজন আক্রমণাত্মক বোলার। তাই উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে রানও উঠবে। শুধু রান দেওয়ার ভিত্তিতে তাঁর পারফরম্যান্সের বিচার করা উচিত নয়।

পাশাপাশি নিউজিল্যান্ডের ব্যাটারদেরও কৃতিত্ব দিয়েছেন কোটাক। তাঁর ব্যাখ্যা, সারাদিন রোদ থাকায় পিচের আর্দ্রতা প্রত্যাশার তুলনায় দ্রুত শুকিয়ে যায়। ফলে প্রথম দিকে বোলাররা যে সাহায্য পেয়েছিলেন, দিনের শেষ দিকে তা আর পাওয়া যায়নি। অন্যদিকে, নিকোলস ও ফিলিপস পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে দারুণ ব্যাটিং করেছেন।

Continue Reading

Previous: ‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?
Next: কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

সম্পর্কিত গল্প

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026
bd-fd.jpg

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা

Online Desk নভেম্বর 19, 2026

You may have missed

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026
bd-fd.jpg

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা

Online Desk নভেম্বর 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.