ওঙ্কার ডেস্ক: গত রবিবার কাশ্মীরের কাটিহারে গভীর রাতে সেনার সঙ্গে সংঘর্ষ বাঁধে জঙ্গিদের। গোপন সুত্রে খবর পেয়ে ঐ এলাকায় হামলা চালায় ভারতীয় সেনা। সেই আবহেই বৃহস্পতিবার ফের সেনার সঙ্গে গুলির লড়াই বাঁধে জঙ্গিদের। কিশ্তওয়ারের সিংপোরা এলাকায় জইশ-ই-মহম্মদ-এর কিছু জন জঙ্গী গা ঢাকা দিয়ে আছে বলে জানতে পারে প্রশাসন। তারপরই শুরু হয় অভিযান।
চলতি সপ্তাহের শুরু থেকেই কাশ্মীরে অশান্তি শুরু হয়েছে। রবিবার এক গোপন সূত্রের মাধ্যমে জানা যায় কাশ্মীরের কাটিহার এলাকায় গভীর জঙ্গলে দুই তিন জন জঙ্গী লুকিয়ে আছে। খবর পাওয়া মাত্রই ভারতীয় সেনার হোয়াইট নাইট কোর, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে উল্লেখ্য এলাকা ঘেরাও করা হয়। সেনার উপস্থিতি জানতে পেরে সামনে থেকে হামলা চালায় জঙ্গিরা। পালটা হামলা চালাতে শুরু করে বাহিনী। ব্যাপক গুলি এবং বোমাবর্ষণ শুরু হয় দুই পক্ষের মধ্যে। সেনার উদ্দেশ্যে গ্রেনেড ছোড়ে তারা। জঙ্গী হামলায় গুরতর আহত হয় ভারতীয় সেনার দুই আধিকারক সহ সাত জন সেনা জাওয়ান। তাঁদের মধ্যে এক প্যারাট্রুপারের মৃত্যু হয় বলে জানিয়েছে সেনা প্রশাসন।
আরও জানা যায়, রবিবার গভীর রাতে গুলির লড়াইয়ের পর সেখান থেকে পালাতে সক্ষম হয় জইশ-ই-মহম্মদ-এর জঙ্গিরা। কাটিহার এলেকায় গভীর জঙ্গল এবং কম দৃশ্যমানতার কারনে অপারেশন স্থগিত রাখতে হয় ভারতীয় সেনাকে। পরে সোমবার সেই এলাকায় তল্লাশি চালালে জঙ্গীদের হদিশ না মিললেও তাদের গোপন আস্তানা খুঁজে বের করেছে বাহিনী। সেখান থেকে বিপুল পরিমাণের খাবার, সব্জি উদ্ধার করা হয়েছে। যা দেখে অনুমান কর আযায় যে সেখানে তারা বহু দিন ধরেই গা ঢাকা দিয়েছিল এবং আগামী বেশ কিছু দিন সেখানেই থাকার ব্যবস্থা করা হয়েছিল। জঙ্গীদের লুকিয়ে রাখার পিছনে কোনো স্থানীয় বাসিন্দারা হাত থাকতে পারে সেই সম্ভবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী দল। ইতিমধ্যেই বেশ কিছুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
