Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শান্তি প্রক্রিয়ায় ধাক্কা! মণিপুরে মেইতেই যুবককে অপহরণের পর গুলি করে খুন

শান্তি প্রক্রিয়ায় ধাক্কা! মণিপুরে মেইতেই যুবককে অপহরণের পর গুলি করে খুন

Online Desk জানুয়ারি 22, 2026
gun-ss.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ দিন হিংসায় বিধ্বস্ত থাকা মণিপুরে শান্তি ফেরানোর চেষ্টা চলছে। এই আবহে সে রাজ্যের চুরাচাঁদপুর জেলায় এক মেইতেই যুবককে অপহরণ করে নিয়ে গিয়ে গুলি করে খুনের অভিযোগ উঠল। অভিযোগ কুকি সম্প্রদায়ের সন্দেহভাজন জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা চলমান শান্তি প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। একদা জাতিদাঙ্গার কবলে থাকা মণিপুরে গত কয়েক মাসে এমন কোনও ঘটনার খবর মেলেনি। গত বছর ১৩ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে মণিপুরে। সে রাজ্যে সরকার গঠন নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। তার মধ্যেই এই ঘটনাটি ঘটল।

রিপোর্ট অনুসারে, নিহত ব্যক্তির নাম মায়াংলামবাম ঋষিকান্ত সিং। তাঁকে বুধবার চুরাচাঁদপুর জেলার তুইবং এলাকার বাড়ি থেকে অপহরণ করা। মেইতেই গোষ্ঠীর ব্যক্তির সঙ্গে তাঁর কুকি স্ত্রী চিংনু হাওকিপকেও তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে মায়াংলামবামকে গুলি করে খুন করা হয়। ছেড়ে দেওয়া হয় মহিলাটিকে। জানা গিয়েছে, ওই ব্যক্তি ইম্ফল উপত্যকার কাকচিং খুনৌয়ের বাসিন্দা ছিলেন। সমাজ মাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তাতে দেখা গিয়েছে, এক জন ব্যক্তি মাটিতে বসে হাতজোড় করে কাকুতি-মিনতি করছেন। যাদের কাছে ওই ব্যক্তিটি কাতর আর্জি জানাচ্ছেন ভিডিওতে তাদেরকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরেই গুলির শব্দ শোনা যায় এবং দেহ মাটিতে লুটিয়ে পড়ে।

ঘটনার পর পুলিশ মধ্যরাতের পর নটজাং গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে। এর পর সেটি চুড়াচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। স্বতঃপ্রণোদিত হয়ে এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

Post Views: 197

Continue Reading

Previous: মানুষ আমাকে স্বৈরাচারী বলে কিন্তু কখনও কখনও একনায়কতন্ত্রের প্রয়োজন, দাবি ট্রাম্পের
Next: কাশ্মীরে ফের জঙ্গীদের সঙ্গে গুলির লড়াই ভারতীয় সেনার; গোপন বাঙ্কারের মিলল হদিশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.