Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মানুষ আমাকে স্বৈরাচারী বলে কিন্তু কখনও কখনও একনায়কতন্ত্রের প্রয়োজন, দাবি ট্রাম্পের

মানুষ আমাকে স্বৈরাচারী বলে কিন্তু কখনও কখনও একনায়কতন্ত্রের প্রয়োজন, দাবি ট্রাম্পের

Online Desk জানুয়ারি 22, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্টকে অনেকে স্বৈরাচারী শাসক বলে মনে করেন, এমনটাই দাবি ট্রাম্পের। তবে তাঁর বক্তব্য, মাঝে মাঝে একনায়কতন্ত্রের প্রয়োজন পড়ে। বুধবার দাভোসের বৈঠকের পর এমন মন্তব্য করেন ট্রাম্প।

দাভোসে তাঁর বক্তৃতা বেশ প্রশংসিত হয়েছে বলেই দাবি করেছেন ট্রাম্প। তিনি জানান, “আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার বক্তৃতার এত প্রশংসা হয়েছে। সাধারণত ওরা বলে, আমি এক ভয়ঙ্কর স্বৈরাচারী শাসক। কিন্তু মাঝেমাঝে একজন একনায়কের প্রয়োজন হয়।” তাঁর এই বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে।

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করেছে মার্কিন বাহিনী। তারপরে গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় রয়েছেন ট্রাম্প। তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। এছাড়াও ভারত-সহ বিভিন্ন দেশের উপরে চড়া হারে শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা। এসব একপ্রকার একতরফা ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সেকারণে অনেকেই মনে করেন, এই শুল্ক-সিদ্ধান্তগুলিতেও ট্রাম্পের ‘একনায়ক’ ভাবমূর্তিই প্রকট হয়।

বুধবার দাভোসে গ্রিনল্যান্ডের কথাও উল্লেখ করেন ট্রাম্প। দাবি করেন, তিনি জোর করে গ্রিনল্যান্ড দখল করবেন না। তিনি বলপ্রয়োগ করতে চান না। তবে ট্রাম্প এও জানান, ‘‘আমেরিকা ছাড়া অন্য কোনও দেশ ডেনমার্ক নিয়ন্ত্রিত গ্রিনল্যান্ড সুরক্ষিত রাখতে পারবে না।’’

Post Views: 181

Continue Reading

Previous: ভারতীয় অর্থনীতির বড় শত্রু দূষণ, দাভোসে ব্যাখ্যা দিলেন গীতা গোপীনাথ
Next: শান্তি প্রক্রিয়ায় ধাক্কা! মণিপুরে মেইতেই যুবককে অপহরণের পর গুলি করে খুন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.