Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতীয় অর্থনীতির বড় শত্রু দূষণ, দাভোসে ব্যাখ্যা দিলেন গীতা গোপীনাথ

ভারতীয় অর্থনীতির বড় শত্রু দূষণ, দাভোসে ব্যাখ্যা দিলেন গীতা গোপীনাথ

Online Desk জানুয়ারি 22, 2026
GITA.jpg

ওঙ্কার ডেস্কঃ ভারতের অর্থনৈতিক বৃদ্ধির জন্য বড় বিপদ দূষণ। এমনই সতর্কবার্তা দিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতা গোপীনাথ। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক আলোচনাচক্রে অধ্যাপক জানান, দূষণের প্রভাব ভারতের অর্থনীতি ও মানুষের জীবনে আঘাত আনছে।
ভারতের অর্থনীতির ক্ষেত্রে নতুন ব্যবসা, বিনিয়োগ, শিল্পোন্নয়ন নিয়ে আলোচনা হলে সাধারণত শুল্ক, বাণিজ্যনীতি, নিয়মকানুনই মুখ্য হয়ে ওঠে। কিন্তু দূষণ নিয়ে কথা হয় না। তবে ভারতের বড় সমস্যা দূষণ। আরোপিত শুল্কের থেকে অনেক বেশি ক্ষতিকর দূষণ, এমনটাই জানান গীতা।
২০২২ সালের একটি সমীক্ষার উল্লেখ করে অধ্যাপক জানান, ভারতে প্রতি বছর প্রায় ১৭ লক্ষ মানুষের মৃত্যু হয় দূষণের কারণে। যা দেশের মোট মৃত্যুর প্রায় ১৮ শতাংশ। এই বিপুল প্রাণহানির সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিরাট অর্থনৈতিক ক্ষতি। গীতা গোপীনাথ ব্যাখ্যা করেন, দূষণ সরাসরি উৎপাদনশীলতা কমিয়ে দেয়, স্বাস্থ্যখাতে ব্যয় বাড়ায় এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলে।
দূষণ মোকাবিলাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখার আহ্বান জানিয়ে গোপীনাথ বলেন, “এটা যুদ্ধকালীন তৎপরতায় মোকাবিলা করতে হবে। ভারতের জন্য এটি একটি মিশন হওয়া প্রয়োজন।” ভারত বিশ্বদরবারে যখন একটা জায়গা করছে অর্থনীতি ও উৎপাদনের কেন্দ্র হিসেবে, সেখানে গীতা গোপীনাথের বক্তব্য আবারও ভারতকে অনেক প্রশ্নের সম্মুখীন করছে বলেই মত বিশেষজ্ঞদের।

Post Views: 183

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে ‘অসঙ্গতি’ ও ‘আনম্যাপড’ ভোটারদের পূর্ণ তালিকা প্রকাশে নির্বাচন কমিশন
Next: মানুষ আমাকে স্বৈরাচারী বলে কিন্তু কখনও কখনও একনায়কতন্ত্রের প্রয়োজন, দাবি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.