Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিস্ফোরণে অভিযুক্তের সঙ্গে মিলে বোমা তৈরির ভিডিও শেয়ার জইশ হ্যান্ডলারের

দিল্লি বিস্ফোরণে অভিযুক্তের সঙ্গে মিলে বোমা তৈরির ভিডিও শেয়ার জইশ হ্যান্ডলারের

Online Desk নভেম্বর 21, 2025
terror.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া জঙ্গি ডাক্তার মুজাম্মিল শাকিলের সঙ্গে বোমা তৈরির ভিডিও শেয়ার করেছে জইশ ই মহম্মদের হ্যান্ডলার। এমনটাই খবর সূত্রের। ‘হানজুল্লা’ নামে পরিচিত পাকিস্তান-ভিত্তিক জইশ হ্যান্ডলার ওই ভিডিও শেয়ার করেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ‘হানজুল্লা’ ছদ্মনাম হতে পারে।

গোয়েন্দা সূত্রের খবর, গত অক্টোবরে জম্মুকাশ্মীরের নওগামে সন্ত্রাসী পোস্টার পড়েছিল। তাতে ‘কমান্ডার হানজুল্লা ভাই’ নাম লেখা ছিল। দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে গোয়েন্দারা এই জইশ হ্যান্ডলারকে খুঁজে বের করার চেষ্টা করছে। সূত্রের খবর, ওই জইশ হ্যান্ডলারের সঙ্গে শাকিলের যোগাযোগ করিয়ে দিয়েছিল জম্মুকাশ্মীরের শোপিয়ানের এক জন ধর্মগুরু মৌলবী ইরফান আহমেদ। এই ইরফান আহমেদ ডাক্তারদের চরমপন্থী ভাবধারায় গড়ে তুলেছিল এবং হোয়াইট কলার সন্ত্রাসী মডিউল গঠন করেছিল।

মৌলবী প্রথমে শাকিলকে নিয়োগ করে, শাকিল ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে ডাক্তার হিসেবে কর্মরত ছিল। যদিও গ্রেফতারের পর তার চিকিৎসা সংক্রান্ত লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। তদন্তকারীদের মতে, শাকিল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ‘সমমনস্ক’ ডাক্তারদের চরমপন্থার দিকে টেনে এনেছিল। তাদের মধ্যে ছিল মুজাফফর আহমেদ, আদিল আহমেদ রাঠর এবং শাহীন সাঈদ। শাকিলের বিরুদ্ধে বিস্ফোরক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। দিল্লি বিস্ফোরণে যে সাদা হুন্ডাই আই২০ গাড়ি ব্যবহৃত হয়েছে সেটি আত্মঘাতী বোমা হামলাকারী উমর নবিকে হস্তান্তর করেছিল এই শাকিল।

Post Views: 119

Continue Reading

Previous: ২৫ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে ‘মিতিন- একটি খুনির সন্ধানে’, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক
Next: দুবাইয়ে এয়ার শোতে ভেঙে পড়লো তেজস যুদ্ধবিমান ! পাইলটের মৃত্যু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.