Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ৫০০ বছরেরও বেশি সময় ধরে চলছে মনসা পুজো

৫০০ বছরেরও বেশি সময় ধরে চলছে মনসা পুজো

Online Desk আগস্ট 16, 2023
Untitled-jpg.jpg

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের প্রাচীন পুজো গুলির মধ্যে অন্যতম প্রাচীন পুজো হলো বৈকুন্ঠপুর রাজবাড়ীর মনসা পূজা। কথিত আছে রাজবাড়ীর মনসা পূজো শুরু হয়েছিল ১৫০৯ সালে। প্রায় ৫০০ বছরেরও বেশি সময় ধরে চলছে বৈকুন্ঠপুর রাজবাড়ির মনসা পূজা। এবছর ১৮ আগস্ট রাজবাড়ীর নিজস্ব মনসা মন্দিরে পূজিত হবেন মা মনসা।
১৫০৯ সাল থেকে সম্পূর্ণ রাজ ঐতিহ্য এবং রীতিনীতি মেনে এক স্থানে পূজিত হয়ে আসছেন মা মনসা। দীর্ঘ এতগুলি বছর ধরে চলা এই পুজোকে ঘিরে বিন্দুমাত্র উন্মাদনা কমেনি, জলপাইগুড়ি এলাকাবাসীর। শুধুমাত্র জলপাইগুড়ি নয়, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং কোচবিহার জেলার গ্রামীণ মানুষদের মধ্যেও উন্মাদনা থাকে ভীষণভাবেই।
এই প্রাচীন পুজো প্রসঙ্গে রাজবধূ লিন্ডা বোস জানান, রাজবাড়ির মনসা পুজো আর পাঁচটি পুজো থেকে ভিন্ন, কারন এখানে আটটি মূর্তিতে মা মনসার পুজো হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকে।
মনসা পুজোর হাতেগুনে আর মোটে কটা দিন বাকি। এই সময় পুজোকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে। বর্তমানে রাজবাড়ীর নিজস্ব মনসা মন্দিরে তৈরি করা হচ্ছে মা মনসার মূর্তি, চলছে মাকে নতুন বস্ত্র পড়ানো। পুজো প্রসঙ্গে রাজ পুরোহিত শিবু ঘোষাল জানান আগামী ১৮ থেকে ২৩ শে আগস্ট পর্যন্ত চলবে মনসা পূজো উপলক্ষে রাজবাড়ীর মেলা।
মনসা পুজো উপলক্ষে রাজবাড়ী সংলগ্ন ফাঁকা জায়গায় আজও বসে মেলা। যেই মেলায় রকমারি জিনিসপত্রের সাথে সাথে থাকে নানা রকম খাওয়ার জিনিস। জিলিপি থেকে শুরু করে ফাস্টফুড সব রকম খাবারেরই দোকান বসে এখানে এবং তাতে লক্ষ্য করা যায় উপচে পড়া ভিড়। সব মিলিয়ে এখন থেকে মানুষের মনের কোণে নড়া দিচ্ছে ঐতিহ্যবাহী রাজবাড়ীর মনসা পূজো সঙ্গে জমজমাট মেলা আনন্দ।

Post Views: 115

Continue Reading

Previous: যাদবপুর কান্ডে গ্রেফতার আরও ছ’জন
Next: উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা প্রাথমিক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন নাঃ হাই কোর্ট

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.