Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তিস্তার চরে বসে…. সিভিক পুলিশের কীর্তি দেখে হতবাক স্থানীয়রা !

তিস্তার চরে বসে…. সিভিক পুলিশের কীর্তি দেখে হতবাক স্থানীয়রা !

Online Desk আগস্ট 30, 2024
ccvv.jpg

উজ্জ্বল হোর, জলপাইগুড়ি : আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয়ের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। এই আবহে এবার সামনে এলো আরও এক সিভিকের কুকীর্তি !
মাদক সহ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেফতার কিশোর রায় নামে “অপসারিত” এক সিভিক ভলান্টিয়ার ও তার এক সহযোগী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়ায় তিস্তা নদীর চরে দুই যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন এক যুবক নিজেকে সিভিক ভলান্টিয়ার হিসেবে পরিচয় দেয়। এরপর স্থানীয়রা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ এসে ওই দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেড়গ্রাম ব্রাউন সুগার এবং নেশা করার ৯৩টি ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের মধ্যে সিভিক ভলান্টিয়ার পরিচয় দেওয়া যুবকের দাবি, তারা নিজেরা নেশা করার জন্য ওই মাদক কিনেছিলেন। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই পরবর্তীতে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম সমীর মণ্ডল, সে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাট এলাকার বাসিন্দা। অপরজনের নাম কিশোর রায়। তার বাড়ি বানারহাটের কলাবাড়ি এলাকায়। বানারহাট থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলো এই কিশোর রায়। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় গত ১৬ই আগস্ট তাকে সিভিকের কাজ থেকে অপসারণ করা হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে। দুজনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে(NDPS Act.) মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং রিমাণ্ডে নেওয়া হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

এর আগে আর জি কর কাণ্ড সহ একাধিক ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের নাম জড়িয়েছে। এবার মাদক সহ এক প্রাক্তন সিভিকের গ্রেফতারির ঘটনায় ফের চাঞ্চল্য তৈরী হয়েছে।

Post Views: 100

Continue Reading

Previous: জুট শ্রমিকদের জন্য সুখবর ! ফিরছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের জৌলুস
Next: মুর্শিদাবাদে কালভার্টের তালায় এসব কি!

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.