Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগ ! জল্পাইগুড়ির প্লাবিত গাদেয়ারকুটিতে তুমুল বিক্ষোভ

ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগ ! জল্পাইগুড়ির প্লাবিত গাদেয়ারকুটিতে তুমুল বিক্ষোভ

Online Desk অক্টোবর 7, 2025
Jal.jpg

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : এবার বন্যা পরিস্থিতির মধ্যেই ত্রাণ বন্টন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হল ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করছেন না বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই অভিযোগে সোমবার রাতে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় এবং স্থানীয় এক ক্লাবের সদস্যরা।

বিক্ষোভকারীদের দাবি, সরকারের তরফে পাঠানো ট্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী বন্যাকবলিত পরিবারগুলির হাতে পৌঁছচ্ছে না। অভিযোগ, পঞ্চায়েত প্রধান বিজয় রায় নাকি তা অন্যত্র বিতরণ করছেন, যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। ‘ত্রাণ বন্টনে স্বচ্ছতা চাই’ স্লোগানে সরব হন অনেকেই। প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় জানান, “সরকার মানুষের বিপদের সময় সাহায্য পাঠাচ্ছে, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্বে সেই সাহায্য সাধারণ মানুষ পাচ্ছেন না।” তিনি অভিযোগের দ্রুত তদন্তের দাবিও তোলেন।

অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দেন গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় রায়। তাঁর বক্তব্য, “এই মুহূর্তে ত্রাণ নিয়ে রাজনীতি করার প্রশ্নই ওঠে না। জেলা প্রশাসনের কাছ থেকে যত সামগ্রী আমরা পেয়েছি, সবই নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে।”

বিক্ষোভের জেরে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের পক্ষ থেকেও গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর।

Post Views: 87

Continue Reading

Previous: রেলের চারটি মাল্টি-ট্যাকিং প্রকল্পে কেন্দ্রের অনুমোদন, উপকৃত হবে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট এবং ছত্তিশগড়ে ১৮টি জেলা
Next: কেলেঘাই নদীর লকগেটে বিপর্যয় ! শিউলিপুর খালপাড়ে রাতভর উদ্ধার, পরিদর্শনে জেলা শাসক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.