Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • খিদের জ্বালায় কাঁদছিল সন্তান, নদীতে ছুঁড়ে দিল মা!

খিদের জ্বালায় কাঁদছিল সন্তান, নদীতে ছুঁড়ে দিল মা!

Online Desk জুন 30, 2025
CHILD-THROW.png

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : রাজ্য সরকার দাবি করছে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা,অপরদিকে কেন্দ্র সরকারের দাবি ভারতের অর্থনীতি বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছে গেছে।তখনই ভয়াবহ দারিদ্রতার ঘটনা সামনে এলো। ঘরে খাবার নেই,খিদের জ্বালায় কাদছে পেটের সন্তান,তাই ক্ষোভে দুঃখে তিস্তা নদীতে সন্তানকে ছুঁড়ে দিলো মা।জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকার ঘটনা।পরিবারে অভাব অনটন, ঘরে নেই খাবার।দুধ কেনার টাকাও নেই,পেটে খিদে নিয়ে কাঁদছিল শিশু, উপায় না পেয়ে দেড় বছরের পুত্র সন্তানকে তিস্তা নদীতে ছুড়ে মেরে ফেলার চেষ্টা করলো মা
স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে মহিলার উপর চড়াও হয়ে শিশুটিকে উদ্ধার করে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকার ঘটনা।জানা গিয়েছে, সীমা বাওয়ালি নামে ওই মহিলার তিন বছরের একটি কন্যা সন্তান ও দেড় বছরের পুত্র সন্তান রয়েছে।তার স্বামী বিপুল বাওয়ালি কাঠ মিস্ত্রীর ঠিকাশ্রমিক।বেশ কয়েকদিন ধরে কাজ না থাকায় অর্থের অভাবে ঠিকমতো খাওয়া জুটছিল না।পরিবারের চলছিল অশান্তি।
এদিকে খিদের জ্বালায় কাঁদছিল ছোট্ট শিশুটি৷ কাজের সন্ধানে তার স্বামী বাইরে গেলে ওই মহিলা শিশুটিকে নিয়ে তিস্তা নদীতে নদীতে ফেলে চলে যেতে থাকে সে সময় নদীর পারে উপস্থিত দুই কিশোরী ও এক মহিলা তিনজন মিলে কোনক্রমে শিশুটিকে উদ্ধার করে তাদের চিৎকারে আশেপাশের লোক ছুটে আসে।
ঘটনায় হতবাক সকলে।যদিও শিশুটির মা সীমা বাওয়ালির দাবি তিনি শিশুটিকে নদীতে ফেলেনি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ বলছে তাদের সতর্ক করেছেন।

Continue Reading

Previous: তৃণমূল নেত্রীর দাদাগিরি, বাম নেতাকে রাস্তায় ফেলে মারধোর!
Next: পুলিশের কাছে হেরে মাঠে অশ্লীল গালাগালি মোহনবাগান সমর্থকদের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.