Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল নেত্রীর দাদাগিরি, বাম নেতাকে রাস্তায় ফেলে মারধোর!

তৃণমূল নেত্রীর দাদাগিরি, বাম নেতাকে রাস্তায় ফেলে মারধোর!

Online Desk জুন 30, 2025
TMC-CPIM.png

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : তৃণমূল নেত্রীর ‘দাদাগিরি’, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার! লজ্জার দৃশ্য খড়্গপুরে। ভাইরালভি ডিওতে দেখা যাচ্ছে, ৬৬ বছরের অনিল দাসকে মুখে কালি লাগিয়ে তাকে মারধোর করে তৃণমূল নেত্রীর বেনজির ‘দাদাগিরি’। প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর দলবলের বিরুদ্ধে।এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
ভিডিওতে দেখা যায়, ৬৬ বছরের অনিল দাসকে মুখে কালি লাগিয়ে দেওয়ারও অভিযোগ।এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর অনুগামীরা। অনিল দাস প্রাক্তন সিপিএম নেতা, বর্তমানে একটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত। স্কুটিতে যাওয়ার সময় খড়গপুরের খরিদা মোড়ের কাছে মারধরের অভিযোগ।প্রাণ বাঁচাতে পাশে একটি রঙের দোকানে আশ্রয় অনিল দাসের। দোকানে ঢুকে টেনে বাইরে বের করার চেষ্টা তৃণমূল নেত্রী বেবি কোলের।মারধরের পাশাপাশি টাকা মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ।
অনিল দাসকে উদ্ধার করেন স্থানীয় দোকানদাররা।খড়গপুরে একটি পরিবারকে অত্যাচারের অভিযোগ বেবি কোলের বিরুদ্ধে। মারধরের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে গেছে এলাকায়। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন এই ধরনের ঘটনার, তীব্র নিন্দা জানাচ্ছি। তবে যে বা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একজন বয়স্ক লোক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় এভাবে মারধর করা সমীচীন নয়। প্রশাসনকে বলবো আইনের দিক থেকে এর শাস্তি দেওয়া উচিত।

Post Views: 298

Continue Reading

Previous: রাজ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের বঞ্চনা ! দাবিদাওয়া নিয়ে পথে নামলেন শিক্ষক শিক্ষিকারা
Next: খিদের জ্বালায় কাঁদছিল সন্তান, নদীতে ছুঁড়ে দিল মা!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.