Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জলপাইগুড়িতে উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

জলপাইগুড়িতে উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

Online Desk ডিসেম্বর 29, 2023
s.png

উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: অবশেষে স্বস্তি জলপাইগুড়ির ব‍্যবসায়ী মহলে।আপাতত রেলের তরফে উচ্ছেদ স্থগিত রাখা হলো।উঠছে না স্টেশন বাজার।প্রসঙ্গত, ১৯৬৮ সালের তিস্তার ভয়াবহ বন‍্যার পর প্রায় ৫০ বছর ধরে রেলের জমিতে নিত‍্যদিন বসছে বাজার।এই স্টেশন বাজারের সঙ্গে জুড়ে রয়েছে প্রায় ৬০০ পরিবারের রুটি রুজি। তবে রেল স্টেশনের উন্নয়নের স্বার্থে রেল দফতর , স্টেশন বাজার থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার নোটিশ পাঠাতে থাকে। এরপরই অস্তিত্ব সংকটে পড়েন স্টেশন বাজারের সাথে যুক্ত ব্যবসায়ীরা। কিভাবে পরিবারের খাদ‍্য সংস্থান হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তারা। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের দ্বারস্থ হন এই ব‍্যবসায়ীরা।
এরপর শুক্রবার জলপাইগুড়ি টাউন স্টেশনে চলা কর্মযজ্ঞ দেখতে যান ডি আর এম কাটিহার সুরিন্দর কুমার। তাঁর সঙ্গে দেখা করেন স্টেশন বাজার ব‍্যবসায়ী সমিতির সদস‍্যরা। এরপর ব‍্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বাদল সরকার জানান,রেল স্টেশনের উন্নয়নের প্রয়োজনে যে পরিমাণ জমি প্রয়োজন হবে, তার বাইরে ব‍্যবসায়ীরা ব‍্যবসা করে যেতে পারবেন বলে জানিয়েছেন ডি আর এম ।এই খবরে খুশি ব‍্যবসায়ীরা।

Post Views: 63

Continue Reading

Previous: কমছে বেসরকারি বাসের সংখ‍্যা
Next: ওবিসিদের অধিকারের জন্য প্রয়োজনে আইন সংশোধনঃ নিশীথ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.