Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিরল চরিত্র, অধিনায়কের প্রস্তাব পেয়েও বোর্ডের কাছে নাকচ বুমরাহর

বিরল চরিত্র, অধিনায়কের প্রস্তাব পেয়েও বোর্ডের কাছে নাকচ বুমরাহর

Online Desk জুন 18, 2025
FB_IMG_1750182433397.jpg

স্পোর্টস ডেস্ক : জসপ্রীত বুমরাহর জায়গায় কেনো ভারতের লাল বলের অধিনায়ক শুভমন গিল ! বিতর্ক চলছে। তবে বুমরাহ নিজেই জানালেন নিজের ফিটনেস ঠিক না হওয়ায় তিনি অধিনায়ক হতে চাননি। এদিন বুমরাহ বললেন,এই ব্যাপারটা নিয়ে নানা কথা চলছে। কিন্তু এ নিয়ে কোনও বিতর্ক বা হেডলাইন হওয়ার মতো গল্প নেই। এমনও নয় যে, আমাকে ছেঁটে ফেলা হয়েছে। কিংবা উপেক্ষা করা হয়েছে। আইপিএলের সময় যখন বিরাট আর রোহিত অবসর ঘোষণা করে দিল, টেস্ট সিরিজ চলাকালীন আমার ওয়ার্কলোড নিয়ে কথা হয়েছিল বোর্ডের সঙ্গে। আমিই বোর্ডকে ফোন করে বলেছিলাম, আমি ক্যাপ্টেন্সি নিয়ে ভাবছি না।’

পুরো ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন বুমরাহর। বোঝাই যাচ্ছে, চোটের কারণেই পুরো সিরিজে খেলতে পারবেন না তিনি। যে কারণে টিমের গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে সরে গিয়েছেন। তার বদলে বল হাতে টিমকে সাফল্য দেওয়ার চেষ্টা করবেন। খেলবেন নতুন ক্যাপ্টেন শুভমন গিলের নেতৃত্বে। বুমরাহ নিজের চোট নিয়েই বেশি চিন্তিত। লম্বা ক্রিকেট খেলার জন্য নিজেকে সামলে রাখতে হবে যে, তাও ভালো করে জানেন।

বুমরাহ বলেন, ‘যাঁরা আমার চোটের ব্যাপারটা দেখছেন, তাঁদের সঙ্গে কথা বলেছি। যিনি অস্ত্রোপচার করেছিলেন, সেই চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। আমাকে একটা কথা বরাবার বলা হয়েছে, ওয়ার্কলোডের ব্যাপারে সচেতন থাকতে হবে আমাকে। এটা আমি ভালো করেই বুঝে গিয়েছি। সব টেস্ট ম্যাচ খেলার জায়গা আমি থাকব না। সেই সময় বোর্ড আমাকে টেস্টে ক্যাপ্টেন করার কথা ভাবছিল। কিন্তু আমিই বলেছি, এটা টিমের পক্ষে ঠিক হবে না। এমন একজনকে ক্যাপ্টেন করা ঠিক হবে না, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে যে দু-তিনটে মাত্র খেলবে।’

Post Views: 169

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মোহনবাগানে সমঝোতা, ওঙ্কার বাংলা-কে কী বললেন ইস্টবেঙ্গলের নিতু দা !
Next: অবশেষে ইংল্যান্ড সিরিজের দলে গম্ভীরের প্রিয় হর্ষিত

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.