Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঝাড়গ্রামে সরকারি জমি দখলের অভিযোগ

ঝাড়গ্রামে সরকারি জমি দখলের অভিযোগ

Online Desk জুন 28, 2024
jhargramm.png

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : বাংলার পরিচিতি নষ্ট হয়ে যাবে। বাংলা ভাষায় কথা বলার লোকও খুঁজে পাওয়া যাবে না। ফুটপাথ দখল থেকে সরকারি জমি দখল নিয়ে, পুলিশ-প্রশাসন এবং নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে সম্প্রতি এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী . তাঁর এই আশঙ্কার পরই খবরের শিরোনামে ঝাড়গ্রাম জেলা। আদিবাসী, কুড়মি মানুষের সরলতার সুযোগ নিয়ে পশ্চিমাঞ্চলের চরিত্রই বদল করে ফেলা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার জঙ্গল, নালা, সেচ ক্যানেল দখল করে জমির চরিত্র বদলেরও অভিযোগ সামনে আসছে। কুড়মি, আদিবাসী, সাধারণ গরিব চাষিদের জমিতে কারখানার ছাই ফেলে জমি কে বন্ধ্যা করে দেওয়া হচ্ছে।
এলাকার মানুষের আরও অভিযোগ, জঙ্গলের জমিও জোর করে দখল করে রাতারাতি গাছ কেটে ফেলা হচ্ছে। ভূমিদপ্তরের একাংশের আধিকারিকদের দিয়ে জমির চরিত্র বদল করে তারও জাল দলিল তৈরি করা হচ্ছে । প্রকাশ্যে ইরিগেশন এর ক্যানেল বুজিয়ে তা দখল করে নেওয়া হয়েছে। উদ্দ্যেশ, যাতে চাষের জমিতে জল না যায়। এরপরেই ছলে, বলে, কৌশলে কিছু জমি দালালকে কাজে লাগিয়ে কম টাকায় সেই জমি হস্তান্তরের জন্য বাধ্য করা হচ্ছে। জমি হস্তান্তর হয়ে যাচ্ছে বেআইনি কারখানার মালিকের কাছে।

স্থানীয় বাসিন্দা দেবাশীষ মাহাতো বলেন, যেভাবে সন্দেশখালিতে চাষীদের জমিতে নোনাজল ঢুকিয়ে রাতারাতি জমির চরিত্র বদল করা হত, একই ঘটনা গড় শালবনিতেও ঘটছে.

প্রাক্তন বন কর্তা সুমিত মজুমদার এ বিষয় বলেন, সরকারি কর্মী- আমলাদের এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন. তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন প্রাক্তন বনকর্তা.

উল্লেখ্য, ঝাড়গ্রাম যে কুড়মি আন্দোলনে বারবার উত্তাল হচ্ছে তার অন্যতম কারন এই জমি। অভিযোগ, তাদের জমি জোর করে ছলে বলে কৌশলে দখল করে নিচ্ছে বহিরাগত ভিনরাজ্যের ব্যাবসায়ীরা। তা আটকাতেই এবার আন্দোলনমুখী কুড়মি আদিবাসী জনজাতি।

Post Views: 92

Continue Reading

Previous: কোহলি ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রাখছেন সাফ বললেন রোহিত
Next: মালদহে চলছে পার্কিং-এর তোলাবাজি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.