Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হলো তলিয়ে যাওয়া কিশোরের মৃত দেহ,শোকের ছায়া এলাকায়

সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হলো তলিয়ে যাওয়া কিশোরের মৃত দেহ,শোকের ছায়া এলাকায়

Online Desk জুন 24, 2025
FotoJet.jpg

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : প্রশাসনের তৎপরতায় অবশেষে সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার করা হল সোমবার জলে তলিয়ে যাওয়া কিশোরের মৃত দেহ। জানা গেছে প্রায় ২২ ঘণ্টা ধরে জলের তলায় তলিয়েছিল ওই কিশোরীর মৃতদেহ। গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের তরফ থেকে জলে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে স্নান করতে নেমে গোপীবল্লভপুরের জগন্নাথ ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যায় ওই কিশোর। মৃত কিশোরীর নাম শুভজিৎ খামরি, বয়স ১৫। গোপীবল্লভপুরের কুড়িচামঠ গ্রামের বাসিন্দা ছিল শুভজিৎ। স্থানীয় সূত্রে আরও জানা যায় শুভজিৎ আলমপুর ছয় নম্বর অঞ্চলের বাকড়া শ্যামা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র ছিল।
সোমবার শুভজিৎ বেলা বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করতে গিয়েছিল বলে জানা গেছে। আর স্নান করতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। স্নান করার সময় কোন কারনে শুভজিৎ এবং আরো একজন কিশোর নদীর জলে তলিয়ে যায়। তখন প্রত্যক্ষদর্শীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শুভজিৎ কে আর উদ্ধার করতে পারেনি। তারপরই নদীর গভীর জলে তলিয়ে যায় কিশোর।
সোমবার সকাল থেকে রাত অবধি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে পৌঁছে শুভজিতের খোঁজ করা শুরু করলেও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। মঙ্গলবার সকাল থেকে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আবারও উদ্ধার কার্য শুরু করে । অবশেষে মঙ্গলবার সকালে সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হয় কিশোরের নিথর মৃতদেহ। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ছেলেকে হারিয়ে সকল স্তব্ধ হয়ে পড়েছে পরিবার।

Post Views: 212

Continue Reading

Previous: সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন কোনও ব্যক্তি, প্রস্তাব ইউনুস সরকারের, বিরোধিতা বিএনপির
Next: বিচারপতি অভিজিতের রায় নিয়ে প্রশ্ন আদালতে

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.