অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : ভিন রাজ্য থেকে ট্রাকে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে গাঁজা পাচারকারী। উদ্ধার হয়েছে ৭৮ কেজি গাঁজা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ফেঁকো এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফের একবার গাঁজা অভিযানে সাফল্য পেল বেলিয়াবেড়া থানার পুলিশ। । জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডল এর নেতৃত্বে বেলিয়াবেড়া থানার ফেঁকো এলাকার জাতীয় সড়কের উপর অভিযান চালিয়েছিল পুলিশ ।
, সেই সময় উড়িষ্যা থেকে একটি ট্রাক কলকাতার দিকে আসছিল। এরপর ওই ট্রাকটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশীর পর ওই গাড়ি থেকে তিনটি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করে পুলিশ। তারপরই উদ্ধার হয়েছে ৭৮ কেজি গাঁজা। এই ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম মুকেশ কুমার যাদব বাড়ি বিহারের কাটোরিয়া এলাকায়। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ধৃতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ।
