Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভাঙ্গড়ে জলাভূমি বুজিয়ে চলছে বেআইনি বহুতল নির্মাণ,ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

ভাঙ্গড়ে জলাভূমি বুজিয়ে চলছে বেআইনি বহুতল নির্মাণ,ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

Online Desk জুন 26, 2025
bhanar.png

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙ্গড় ২ নম্বর ব্লকের পাচুরিয়া ধর্মতলা এলাকায় রামসার স্বীকৃত ওয়েটল্যান্ড বা জলাভূমি ভরাট করে গড়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ। পরিবেশ সুরক্ষার নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে শুরু হয়েছে এই কংক্রিটের কাজ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি কোম্পানির তরফে এই নির্মাণ কাজ চলছে এবং কোম্পানির সুপারভাইজারের দাবি, এলাকার প্রভাবশালী এক ব্যক্তি বুল্লা গাজীকে জানিয়েই এই কাজ হচ্ছে। কিন্তু সংবাদমাধ্যম ঘটনাস্থলে পৌঁছাতেই কাজ বন্ধ করে দ্রুত চম্পট দেয় সুপারভাইজার সহ সমস্ত শ্রমিক। ঘটনার খবর পৌঁছেছে ব্যাওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার দফতরে। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সাবীর আলী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে মুখ খুলতে চাননি, তবে ফোনে স্বীকার করে নেন যে, “সব কিছুই বুল্লা গাজী জানেন।” স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, রাজ্য সরকারের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে পরিবেশবিধি লঙ্ঘন করে জলাভূমির উপর এই ধরনের বেআইনি নির্মাণ সম্ভব?
তথ্য অনুসারে, পরিবেশ দফতরের কাছ থেকে শুধু মাত্র চাষের জন্য মাটি ফেলার অনুমতি নেওয়া হয়েছিল। অথচ সেই অনুমতিকে পাথেয় করে গোপনে চলছে কনস্ট্রাকশনের কাজ। অর্ডার কপিতেও কোথাও নির্মাণের উল্লেখ নেই, স্পষ্টভাবে বলা হয়েছে “মাটি ফেলে চাষ করা যাবে”, খননের কথাও বলা আছে। তবুও চলছে বহুতল গঠনের প্রস্তুতি।
স্থানীয়দের অভিযোগ, পুলিশকে ঘুষ দিয়ে এই অবৈধ নির্মাণ কাজ দিনের পর দিন চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। যদিও অভিযুক্ত বুল্লা গাজী তিনি আবার ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। সাংবাদিকদের সামনে এসে সমস্ত অভিযোগ অস্বীকার করেন বুল্লা। এখন দেখার বিষয়, প্রশাসন ও পরিবেশ দফতর এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়।

Post Views: 278

Continue Reading

Previous: ৭৮ কেজি গাঁজা সহ পাচারকারীকে গ্রেফতার করল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পুলিশ
Next: ভারতের কোচ হতে চান বলে কি জয় শাহর প্রশংসায় সৌরভ!

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.