Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারতের কোচ হতে চান বলে কি জয় শাহর প্রশংসায় সৌরভ!

ভারতের কোচ হতে চান বলে কি জয় শাহর প্রশংসায় সৌরভ!

Online Desk জুন 26, 2025
4dc4d8e4-1994-11ea-8601-f2d8bfbcf79c.jpg

স্পোর্টস ডেস্ক :জয় শাহর প্রশংসায় সৌরভ গাঙ্গুলি। “তাঁর (জয় ) কাজ করার নিজস্ব একটা পদ্ধতি ছিল। তাঁর সব থেকে ভাল দিক ছিল সেটা হল, তিনি ভারতীয় ক্রিকেটের জন্য সঠিক ভাবে কাজ করতে চেয়েছিলেন। জয় একজন খুবই সৎ মানুষ।” সম্প্রতি PTI কে এক সাক্ষাৎকার দিতে গিয়ে এক সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বলতে গিয়ে জয় শাহ সম্পর্কে এমন মন্তব্য করেছেন সৌরভ গাঙ্গুলি। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত BCCI এর সভাপতি ও সচিব হয়ে একসঙ্গে কাজ করেছিলেন সৌরভ ও জয় শাহ। পরে জয় ২০২৪ পর্যন্ত সচিব পদে থাকলেও BCCI সভাপতি পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়া হয় ২০২২ সালেই। ভারতীয় ক্রিকেট মহলের দাবি, সৌরভ ও জয়ের সম্পর্ক মধুর ছিল না। তবে PTI কে দেওয়া সাক্ষাতকারে সৌরভ বলেছেন,”আমাদের সম্পর্ক খুব ভাল ছিল। এখনও খুব ভাল। ICC এর চেয়ারম্যান বড় পদ। জয় খুব ভাল কাজ করবে। এইবার ইংল্যান্ডে ICC এর সভায় ওঁর সঙ্গে দেখা হয়। ওঁ চায় ক্রিকেটটা আরও বৃদ্ধি পাক।” জয়ের সঠিক ভাবে কাজ করার দৃঢ় সংকল্প দেখে সৌরভ মুগ্ধ হয়েছেন বলে PTI কে জানান।
প্রসঙ্গত,সৌরভ ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। চার দিন আগেই সংবাদ মাধ্যমে এক বিবৃতি দেওয়ার সময় সেই কথা নিজেই জানিয়েছেন। কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করার ঠিক পরেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহর প্রশংসা করেন সর্বভারতীয় সংবাদ সংস্থা PTI কে স্বাক্ষাৎকার দিতে গিয়ে। সূত্রের খবর, জয় ICC চেয়ারম্যান হলেও BCCI তে তাঁর বিরাট প্রভাব রয়েছে।

প্রসঙ্গত, ৫ টেস্টের ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টেই হেরেছে ভারত। ভারতীয় কোচ হিসেবে গৌতম গম্ভীর অস্ট্রেলিয়া সিরিজ হেরেছে। তার সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রপি জয়। এবার ইংল্যান্ড সফর হেরে গেলে গম্ভীরের উপর চাপ তৈরি হবে। সৌরভ হয়ত কোচ হতেই পারেন।

Post Views: 137

Continue Reading

Previous: ভাঙ্গড়ে জলাভূমি বুজিয়ে চলছে বেআইনি বহুতল নির্মাণ,ভ্রুক্ষেপ নেই প্রশাসনের
Next: পুরীতে নব যৌবন দর্শন দিলেন প্রভু জগন্নাথ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.