Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • প্রথম ছয়ের টার্গেট নিয়ে জামশেদপুরের সামনে ইস্টবেঙ্গল

প্রথম ছয়ের টার্গেট নিয়ে জামশেদপুরের সামনে ইস্টবেঙ্গল

Online Desk ফেব্রুয়ারি 22, 2024
WhatsApp-Image-2024-02-21-at-15.13.37.jpeg

স্পোর্টস ডেস্ক : সেরা ছয়ের দোরগোড়ায় পৌঁছনোর লক্ষ্যে এগোচ্ছে ইস্টবেঙ্গল এফসি। সাত নম্বর জায়গাটা যারা ইতিমধ্যেই দখল করে বসে রয়েছে, সেই জামশেদপুর এফসি-কে সরিয়ে তাদের জায়গায় বসতে গেলে বৃহস্পতিবার তাদের মাঠে নেমে তাদের হারাতে হবে লাল-হলুদ শিবিরকে।

বুধবার ইস্পাতনগরীতে পৌঁছে ক্লেটন সিলভাদের কোচ কার্লস কুয়াদ্রাত সাংবাদিকদের বুঝিয়ে দিলেন, “এই ম্যাচে তিন পয়েন্ট জিতে জামশেদপুরকে টপকে ছ’নম্বর জায়গাটা পেতে তারা কতটা মরিয়া। সাংবাদিকদের তিনি বলেন, জামশেদপুর খুবই কঠিন প্রতিপক্ষ। ওদের খেলার মধ্যে তীব্রতা থাকে। আমরাও ইদানীং ভাল খেলছি। তাই আশা করি ধারাবাহিকতা বজায় রাখতে পারব”।

আইএসএলে কখনও টানা দু’টি ম্যাচে জিততে পারেনি ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার সেই প্রথা ভাঙার সুযোগ লাল-হলুদ শিবিরের সামনে। তাই কোচ মেনে নিলেন, এই ম্যাচ তাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। বলেন, “কাল তিন পয়েন্ট পাওয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আইএসএলে ইস্টবেঙ্গল কখনও পরপর দুটো ম্যাচে জেতেনি। তাই এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তবে আমাদের খেলোয়াড়দের ফোকাস বজায় রয়েছে। ওরা ম্যাচটা জিততে চায়। আমরা কাল তিন পয়েন্টের জন্য লড়াই করব”।

জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে চলতি আইএসএল শুরু করে ইস্টবেঙ্গল। জানুয়ারিতে সুপার কাপ সেমিফাইনালে তাদের হারিয়েই ফাইনালে ওঠে কুয়াদ্রাতের দল। এ বার তাদের হারিয়ে আইএসএলের সেরা ছয়ে ঢুকে পড়ার সুযোগ তাদের সামনে। চলতি মরশুমে একাধিকবার ইস্পাতনগরীর দলের বিরুদ্ধে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে কুয়াদ্রাতের।

সেই অভিজ্ঞতা থেকেই কোচ বলেন, “ফুটবল নির্ভর করে গতিশীলতার ওপর। কোনও দল জয়ে ফেরার পর তারা আশাবাদী হয়ে ওঠে এবং ফর্মে ফিরে আসে। পরপর দুটো ম্যাচে জয় পেলে বা অপরাজিত থাকলে ছন্দে ফেরা সহজ হয়ে যায়। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ওরা (জামশেদপুর এফসি) প্রথমার্ধে ভাল খেলতে পারেনি। মুম্বই অনেক ভাল খেলেছিল প্রথম ৪৫ মিনিটে। অনেক গোলের সুযোগ তৈরি করে ওরা। কিন্তু দ্বিতীয়ার্ধে জামশেদপুর দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় ও তিনটে গোল করে। ওরা কতটা বিপজ্জনক, তা গত ম্যাচেই বোঝা গিয়েছে। সে জন্য প্রতিপক্ষকে আমরা সমীহ করছি”।

ম্যাচটা যে কঠিন হতে চলেছে, এই ব্যাপারে নিশ্চিত কোচ বলেন, “এই ম্যাচটা আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের মতো ওরাও প্লে অফে যাওয়ার দৌড়ে আছে। জামশেদপুরকে আমরাই শেষ হারিয়েছি (সুপার কাপ সেমিফাইনালে)। তার পর থেকে ওদের কেউ হারাতে পারেনি। ওরা অপরাজিত রয়েছে। ওদের আমরা আবার হারাতে চাই এই ম্যাচে”।

Post Views: 95

Continue Reading

Previous: মদ্যপ অবস্থায় আম্পায়াররা থাকে ঘরোয়া ক্রিকেটে, বিস্ফোরক মনোজ
Next: জলের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.