Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জেএনইউ-তে রাবণ দহন ঘিরে সংঘর্ষ, মুখোমুখি এবিভিপি ও বাম ছাত্র সংগঠন

জেএনইউ-তে রাবণ দহন ঘিরে সংঘর্ষ, মুখোমুখি এবিভিপি ও বাম ছাত্র সংগঠন

Online Desk অক্টোবর 3, 2025
800x450_1930468-befunky-collage-43.webp

ওঙ্কার ডেস্ক: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা। দুর্গাপুজোর বিসর্জনের সময় আয়োজিত ‘রাবণ দহন’-কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় সংঘর্ষ বাঁধল এবিভিপি এবং বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলির মধ্যে।
এবিভিপির পক্ষ থেকে অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্গা প্রতিমা বিসর্জনের মিছিল চলাকালীন তারা ‘রাবণ দহন’-এর আয়োজন করে। সেখানে রাবণের প্রতীকে দেখানো হয় প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামকে। মিছিলটি যখন সাবরমতী টি-পয়েন্টে পৌঁছয়, তখনই আকস্মিকভাবে বামপন্থী ছাত্র সংগঠনগুলি এআইএসএ, এসএফআই এবং ডিএসএফ আক্রমণ চালায়। এবিভিপি দাবি করেছে, তাদের মিছিলে ইট-পাটকেল ছোড়া হয়, জুতো-চটি হাতে হুমকি দেওয়া হয় এবং অন্তত কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন।
বাম ছাত্র সংগঠনগুলির পাল্টা অভিযোগ, এবিভিপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধর্মীয় আবেগকে রাজনৈতিক রূপ দিতে চাইছে। উমর খালিদ এবং শারজিল ইমামকে রাবণ হিসাবে দেখানো স্পষ্টতই ইসলাম বিদ্বেষী ও সাম্প্রদায়িক মানসিকতার বহিঃপ্রকাশ। তাদের বক্তব্য, বিতর্কিত ব্যক্তিত্ব তুলে ধরতে চাইলে নাথুরাম গডসে বা গুরমিত রাম রহিমের মতো দোষী সাব্যস্ত নামও দেখানো যেত, কিন্তু শুধু মুসলিম পটভূমির দুই জনকে বেছে নেওয়া হয়েছে ছাত্রদের উস্কানি দেওয়ার জন্য।
উল্লেখযোগ্য যে, দিল্লি দাঙ্গা মামলায় গ্রেপ্তার হওয়া উমর খালিদ ও শারজিল ইমাম দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন। তাদের চিত্র ব্যবহার করে এবিভিপির এই পদক্ষেপে ক্ষোভ ছড়িয়েছে ছাত্রমহলে।
ঘটনার পর ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়ালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। পরিস্থিতি সামলাতে উদ্যোগী হবে কি না জেএনইউ প্রশাসন, সেই দিকেই এখন নজর ছাত্রসমাজের।

Post Views: 68

Continue Reading

Previous: সুরুচি সংঘের পুজোমণ্ডপে বড় ঘোষণা, পশ্চিমবঙ্গে বিনিয়োগের ইঙ্গিত সাজ্জন জিন্দালের
Next: ট্রাম্প শুল্ক চাপালেও রাশিয়া বাণিজ্য বাড়াতে চায় ভারতের সঙ্গে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.