Skip to content
এপ্রিল 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প শুল্ক চাপালেও রাশিয়া বাণিজ্য বাড়াতে চায় ভারতের সঙ্গে

ট্রাম্প শুল্ক চাপালেও রাশিয়া বাণিজ্য বাড়াতে চায় ভারতের সঙ্গে

Online Desk অক্টোবর 3, 2025
modi-putin-d.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। যার ফলে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। এই আবহে রাশিয়া নয়াদিল্লির পাশে থাকার বার্তা দিল। মস্কোর সিদ্ধান্ত, ভারতের কাছ থেকে আরও বেশি পরিমাণ পণ্য কেনা হবে। আর এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক চাপানোর ফলে যে ক্ষতি হচ্ছে নয়াদিল্লির, সেই ক্ষতি পুষিয়ে যাবে বলে মত বাণিজ্য পর্যবেক্ষকদের।

বৃহস্পতিবার রাশিয়ার সোচি শহরে আন্তর্জাতিক ভালদাই ডিসকাশন ফোরামে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। সেখান থেকেই ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে ভারতের ক্ষতি হচ্ছে, তবে আমাদের খনিজ তেল আমদানির মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে যাবে। পাশাপাশি এই অবস্থানের কারণে সার্বভৌম দেশ হিসাবে ভারতের মর্যাদা বৃদ্ধি পাবে।’ ভারত থেকে ওষুধ এবং কৃষিজ পণ্য বেশি করে আমদানি করতে চায় রাশিয়া। পুতিন বলেন, ‘ভারত থেকে আরও কৃষিজাত পণ্য এবং ওষধি পণ্য কেনা যেতে পারে।’

উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করা। ভারতের পণ্যেও ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মধ্যে ২৫ শতাংশ চাপানো হয়েছে কেবল রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে। ট্রাম্পের দাবি, ভারত মস্কোর কাছ থেকে তেল কিনে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পুতিনকে সাহায্য করছে।

Post Views: 122

Continue Reading

Previous: জেএনইউ-তে রাবণ দহন ঘিরে সংঘর্ষ, মুখোমুখি এবিভিপি ও বাম ছাত্র সংগঠন
Next: জুবিন গর্গের রহস্যমৃত্যুতে নয়া মোড়, গ্রেফতার অমৃতপ্রভ মহন্ত

সম্পর্কিত গল্প

russia-robot.png

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রোবটের দাপট! কোন রক্তক্ষরণ ছাড়াই রুশ সেনা ঘাঁটি দখল কিভ

Online Desk এপ্রিল 24, 2026
MOJTABA-KHAMENEI.png

গুরতর আহতের জল্পনার মাঝেই ঐক্যের বার্তা মোজতবা খামেনেইয়ের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

Online Desk এপ্রিল 24, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

বিদেশি এনজিওর টাকা নয়ছয়ের কৌশল, ইয়ুনূস সরকারের ছায়া তারেকের জমানায়

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.