Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জুবিন গর্গের রহস্যমৃত্যুতে নয়া মোড়, গ্রেফতার অমৃতপ্রভ মহন্ত

জুবিন গর্গের রহস্যমৃত্যুতে নয়া মোড়, গ্রেফতার অমৃতপ্রভ মহন্ত

Online Desk অক্টোবর 3, 2025
drgf.png

ওঙ্কার ডেস্ক: সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ২০ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনক মৃত্যু হয় জুবিন গর্গের। বিদেশের মাটিতে অসমের বাসিন্দার এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন! তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যুতদন্তের জন্য সম্প্রতি ‘সিট’ গঠন করে অসম সরকার। গত কয়েক দিনে জুবিনের দলের কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সিঙ্গাপুরে গায়কের রহস্যমৃত্যুতে গ্রেফতার টিমের অমৃতপ্রভ মহন্ত।
সূত্রের খবর, শেখরজ্যোতি এবং অমৃতপ্রভ দু’জনেই সেদিন জুবিন গর্গের সঙ্গে ওই বোটে ছিলেন। তদন্তকারী দলের তরফে জানানো হয়েছে, ভিডিওয় জুবিনের খুব কাছাকাছি ছিলেন, অমৃতপ্রভ। গায়কের সাঁতার কাটার মুহূর্তও তিনিই ক্যামেরাবন্দি করেছিলেন। বিগত ছয় দিন ধরে টানা জেরার করার পর এবার তাঁকেও গ্রেফতার করা হল এবার। উল্লেখ্য, জুবিনের মৃত্যুতে অসম পুলিশ ইতিমধ্যেই শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। গত বুধবার দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাদের। তাঁদের ১৪ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে গুয়াহাটি কোর্ট।টানা জেরার মুখে পড়তে হয় জুবিন গর্গের ব্যান্ডের গায়ক অমৃতপ্রভ মোহন্তকেও। অসঙ্গতি মেলাতেই পরে গ্রেফতার করা হয় তাঁকে।
প্রসঙ্গত, সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে ২০ এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিন গর্গের। কিন্তু তার আগে ১৯ তারিখই তিনি চিরতরে বিদায় নেন। শোনা যাচ্ছে, জুবিনের মৃগী রোগের সমস্যা ছিল। জলের তলদেশে স্কুবা ডাইভিং করতে নেমে তা উসকে ওঠায় প্রাণ হারান তিনি।

Post Views: 136

Continue Reading

Previous: ট্রাম্প শুল্ক চাপালেও রাশিয়া বাণিজ্য বাড়াতে চায় ভারতের সঙ্গে
Next: শক্তি হারাচ্ছে নিম্নচাপ ! উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

সম্পর্কিত গল্প

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
rss-office.jpg

রাঁচিতে আরএসএস-এর অফিসে ছোঁড়া হল পেট্রোল বোম! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির

Online Desk জুন 17, 2026

You may have missed

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.