Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হুমায়ুনের দেওয়া টাকা ফেরালেন কালীগঞ্জে বোমার আঘাতে মৃত নাবালিকা তামান্নার মা

হুমায়ুনের দেওয়া টাকা ফেরালেন কালীগঞ্জে বোমার আঘাতে মৃত নাবালিকা তামান্নার মা

Online Desk জুন 25, 2025
nnnnnnn.jpeg

নিলয় ভট্টাচার্য,নদিয়া: তৃণমূল নেতা হুমায়ুন কবিরের টাকা ফিরিয়ে দিলেন কালীগঞ্জের মৃত নাবালিকার মা সাবিনা বিবি। এদিন তিনি সাফ জানিয়ে দিয়েছেন সরকার তথা তৃণমূলের কোন আর্থিক অনুদান তিনি চান না। তাই হুমায়ুনের খামে ভরা টাকা হাতে না নিয়েই ফিরিয়ে দিয়েছেন । হুমায়ুন বোঝাবার চেষ্টা করলেন তিনি একটি অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আর সেই সংগঠনের তরফ থেকেই কিছু আর্থিক সাহায্য দিচ্ছিলেন কিন্তু সেই আর্থিক সাহায্য ফিরিয়ে দিলেন মৃত নাবালিকার মা।
রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব কালীগঞ্জের মোলান্দী বেলেপাড়ায় এলেও তৃণমূলের কাউকে দেখা যায়নি। একটিবারের জন্য আসেননি, নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ এটাই নাবালিকার মা সাবিনা বিবির ক্ষোভ। এদিন মলান্দি গ্রামে মৃত নাবালিকার বাড়িতে এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন নওশাদ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ জানান, পশ্চিমবঙ্গে ভোট এলেই মারামারি খুনোখুনি। ভোট এলেই সংখ্যালঘু খুন না হলে সেই ভোট সম্পন্ন হয় না সংখ্যালঘুদের খুন হতেই হবে নিচু ধর্মের মানুষকে খুন হতে হবে না হলে নির্বাচন তাদের কাছে অসম্পন্ন বলেই মন্তব্য নওশাদের। প্রশাসন জানতো এই গ্রামে উত্তপ্ত হতে পারে তারপরেও প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয় নি। এই ঘটনার জন্য দায়ী সম্পূর্ণভাবে রাজ্য সরকার নির্বাচন কমিশন। নওশাদ এদিন মোলান্দি গ্রামে দাঁড়িয়ে দাবি করেন সিবিআই একই সাথে কোনও বিচারকের নেতৃত্বে নিম গঠন করে তদন্ত করা। শুধু অপেক্ষা করা হচ্ছে পুলিশ কজনকে গ্রেফতার করতে পারে তার ওপর। হুমায়ুন কবীরের আর্থিক সাহায্যকে প্রকাশ্যে করাটাকে অনুচিত বলেই মন্তব্য নওশাদের। তবে তামান্নার মৃত্যু নিয়ে আইনি লড়াই চলবে বলে জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশা সিদ্দিকী, এবং প্রশাসনের উদ্দেশ্যে তার বার্তা এই গ্রামে হানাহানি বন্ধ করতে হবে।

Post Views: 71

Continue Reading

Previous: নৈনিতাল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি ধনকর
Next: ‘ওরা হালাল খেলে আমরা ঝাটকা খাবো’ শুভেন্দু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.