Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কালিগঞ্জে নিহত তামান্নার বাড়িতে এসে পুলিশ সুপারকে তীব্র আক্রমণ অধীরের

কালিগঞ্জে নিহত তামান্নার বাড়িতে এসে পুলিশ সুপারকে তীব্র আক্রমণ অধীরের

Online Desk জুলাই 3, 2025
adhir-kaliganj.jpg

নিজস্ব সংবাদদাতা, নদিয়া : কালীগঞ্জে তৃণমূল দুষ্কৃতীদের বোমায় নিহত তামান্নার পরিবারের সাথে দেখা করতে এসে পুলিশ সুপারকে তীব্র আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরীর। তার অভিযোগ তদন্তকে বিপথগামী করতে পুলিশ সুপার প্রথম থেকেই চেষ্টা করছে ।
কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনার দিনে তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া বোমায় নিহত হয় ১০ বছরের ছোট্টো তামান্না। সেই তামান্নার বাড়িতে তার পরিবারের লোকের সাথে দেখা করতে কালীগঞ্জের মোলান্দী গ্রামে আসেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বেশ কিছুক্ষণ তামান্নার মার সাথে তিনি কথা বলেন এবং সান্তনা দেন এবং এই লড়াইয়ে পাশে থাকার আশ্বাস ও দেন অধীর।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন বাংলা একটা নতুন কালচার তৈরি হয়েছে তৃণমূল দল করলেই যে কোনো রকম অপরাধমূলক কাজ করা যেতে পারে তাতে পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের সুরক্ষা দেবে। তিনি আরো বলেন এখনো ভয় ভীতি প্রদর্শন চলছে তমন্নার পরিবারের উপর, আমরা আশঙ্কা করছি তামান্নার পরিবারের উপর হামলা হতে পারে বলে। এরপর তিনি জেলার পুলিশ সুপারকে তীব্র আক্রমণ করে বলেন এই জেলার পুলিশ সুপার তদন্তকে বিপথগামী করতেই প্রথম থেকে চেষ্টা করে গেছেন, এবং প্রথমে তিনি বলেছিলেন একটি দুর্ঘটনা ঘটেছে, এবং তমান্নার এই মৃত্যু দুর্ঘটনা জনিত কারণেও হতে পারে। জেলার পুলিশ সুপার, কে.অমরনাথ কে তীব্র কটাক্ষ করে তিনি বলেন এই তদন্তকে তিনি প্রথম থেকেই বিপথগামী করতে অনেক প্রচেষ্টা করেছেন কিন্তু বাংলার মানুষ যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন এই কারণে পুলিশ প্রশাসন অসফল হয়েছে ‌।
তামান্নার মৃত্যুর পর থেকে সাড়া পরে গিয়েছে রাজ্য রাজনিতীতে যদিও একবারও তামান্নার পরিবারের সাথে দেখা করতে যাননি কালিগঞ্জের নবনির্বাচিত তৃনমূল প্রার্থী আলিফা আহমেদ। তামান্নার পরিবারকে আইন এবং প্রসাসন শেষমেশ বিচার এনে দিতে পারে কিনা সেটাই এখন দেখার।

Post Views: 241

Continue Reading

Previous: শাসানির পাল্টা কৌস্তুভ বাগচীর গ্রেফতারের দাবীতে মুখ্যসচিবকে ইমেল ডক্টরস ফোরামের
Next: কসবা ধর্ষণকাণ্ডের জের, রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.