Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কসবা ধর্ষণকাণ্ডের জের, রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের

কসবা ধর্ষণকাণ্ডের জের, রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের

Online Desk জুলাই 3, 2025
Calcutta-highcourt-1280.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কসবা ধর্ষণকাণ্ডের পর কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল আদালত। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘ দিন ধরে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। যার ফলে কার্যত ইউনিয়ন রুম গুলি হয়ে উঠেছিল শাসকদলের অনুগত দুর্বৃত্তদের আখড়া। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের আগে ইউনিয়ন রুমে তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল প্রধান অভিযুক্ত। কোনও ধরণের অপরাধ যাতে ইউনিয়ন রুম থেকে পরিচালিত না হতে পারে সেই কারণে আদালতের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে-র ডিভিশন বেঞ্চ ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কার্যকর করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে অবিলম্বে নোটিস জারি করারও নির্দেশ দিয়েছে আদালত। তবে যদি বিশেষ কোনও কারণে বা পরিস্থিতিতে ইউনিয়ন রুম ব্যবহার করার দরকার হয়, তবে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত ভাবে আবেদন জানাতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

উল্লেখ্য, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। আদালতে তিনি জানান, নির্বাচন না হওয়ায় রাজ্যের কোনও কলেজেই বর্তমানে স্টুডেন্ট ইউনিয়ন গঠন হয়নি। তাই ইউনিয়ন না থাকলে ইউনিয়ন রুম খোলা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পর মামলার শুনানিতে বিচারপতিরা সাফ জানান, রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে।

Post Views: 205

Continue Reading

Previous: কালিগঞ্জে নিহত তামান্নার বাড়িতে এসে পুলিশ সুপারকে তীব্র আক্রমণ অধীরের
Next: ২৮ বছরেই গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল দিয়েগো জটাকে

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.