Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্য সচেতক পদে ইস্তফার পর অভিষেকের বৈঠকে গরহাজির কল্যাণ, দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন শ্রীরামপুরের সাংসদ?

মুখ্য সচেতক পদে ইস্তফার পর অভিষেকের বৈঠকে গরহাজির কল্যাণ, দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন শ্রীরামপুরের সাংসদ?

Online Desk আগস্ট 6, 2025
kalyans.jpg

ওঙ্কার ডেস্ক: লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্য রাজিনীতিতে চর্চায় উঠে এসেছেন হুগলির শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে দলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে দলের সমস্ত সাংসদ বিধায়ককে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ইস্তফার ২৪ ঘন্টা পর আয়োজিত হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বৈঠকে গরহাজির থেকে কি দলের সঙ্গে দূরত্ব আরও বাড়ালেন আইনজীবী সাংসদ? এই প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বলেছিলেন লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না বলে। এর পর লোকসভার মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইস্তফা দেওয়ার পর তৃণমূল সুপ্রিমো তা গ্রহণও করে নিয়েছেন। পর দিন মঙ্গলবার অভিষেকের ডাকে বৈঠক ছিল। সেই বৈঠকে গরহাজির ছিলেন কল্যাণ। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি বৈঠকে থাকতে পারবেন না বলে। ডায়মন্ড হারবারের সাংসদ কল্যাণের সেই কথায় কোনও আপত্তি জানাননি বা থাকার জন্য জোরাজুরিও করেননি।

উল্লেখ্য, মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে দলের বিভিন্ন স্তরের চার হাজার নেতা, জনপ্রতিনিধি ও পদাধিকারীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে চর্চার মাঝে যে বৈঠক গুরুত্বপূর্ণ ছিল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। বৈঠকে তৃণমূলের সাংসদ, বিধায়ক, মেয়র, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের যোগ দিতে বলা হয়েছিল।

Post Views: 241

Continue Reading

Previous: কুয়ে নদীর বাঁধ ভাঙলো, জলমগ্ন লাভপুরে টিবা ! সেচ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
Next: ট্রাম্পের হুঁশায়ারিকে তোয়াক্কা না করেই রাশিয়া সফরে ডোভাল, মাসের শেষে জয়শঙ্করেরও মস্কো যাত্রার সম্ভাবনা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.