Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কুয়ে নদীর বাঁধ ভাঙলো, জলমগ্ন লাভপুরে টিবা ! সেচ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

কুয়ে নদীর বাঁধ ভাঙলো, জলমগ্ন লাভপুরে টিবা ! সেচ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

Online Desk আগস্ট 6, 2025
Flood-1.jpg

প্রীতম দাস, বীরভূম : বাঁধ ভেঙে বিপত্তি কুয়ে নদীতে। লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের খাঁপুর এলাকায় কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ গ্রামাঞ্চল। স্থানীয় ঠিবা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই নির্মিত হয়েছিল এই নদী বাঁধ, তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই মঙ্গলবার এই দুরবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, বহুবার সেচ দপ্তরকে জানানো সত্ত্বেও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বাঁধ ভেঙে যাওয়ায় ধান ও সবজি চাষের জমি জলের তলায় চলে গেছে। বহু লোকের ঘরবাড়িতেও জল ঢুকে পড়েছে। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরের আয়োজন করেছে। গ্রামবাসীরা দ্রুত সরকারি হস্তক্ষেপ ও শক্ত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

 

গভীর নিম্নচাপ জনিত বৃষ্টি ও একাধিক জলাধার থেকে জল ছাড়ার প্রভাবে বাঁধ ভাঙল কুয়ে নদীর। এরফলে লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের খাঁপুর সুইচ গেট সংলগ্ন এলাকায় নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ কুয়ে নদীর বাঁধ হঠাৎ ভেঙে যায়। এর ফলে জল ঢুকতে শুরু করে ঠিবা অঞ্চলের জয়চন্দ্রপুর, হরিপুর ও চতুর্ভুজপুর গ্রামের অভ্যন্তরে। বর্তমানে ওই এলাকাগুলিতে জলস্তর বাড়তে থাকায় চরম উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার পঞ্চায়েত ও সেচ দপ্তরকে বিষয়টি জানানো হলেও বাঁধ মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে।

এদিকে, নদীর জলস্তর এখনও বাড়ছে বলে জানা গেছে। বন্যা পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমান পরিস্থিতির গুরুত্বে অবিলম্বে বাঁধ মেরামত এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ শিবির খোলার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

Post Views: 121

Continue Reading

Previous: উত্তারাখন্ডে জারি লাল সতর্কবার্তা; বন্যার কবলে পরতে পারে আরও জেলা, তৎপর প্রশাসন
Next: মুখ্য সচেতক পদে ইস্তফার পর অভিষেকের বৈঠকে গরহাজির কল্যাণ, দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন শ্রীরামপুরের সাংসদ?

সম্পর্কিত গল্প

FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026
kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.