Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • বিচ্ছেদের পথে আরও এক জনপ্রিয় ‘কাপুর’,সমাজমধ্যমে স্পষ্ট

বিচ্ছেদের পথে আরও এক জনপ্রিয় ‘কাপুর’,সমাজমধ্যমে স্পষ্ট

Online Desk আগস্ট 6, 2024
ee.jpg

অপরূপা কাঞ্জিলাল: বিনোদন জগতে এখন বিচ্ছেদের মরসুম। এ বার সেই তালিকায় নাম জুড়ল শ্রদ্ধা কাপুরের?
কখনও নৈশভোজে, কখনও আবার রাহুলের বাড়ি থেকে গত বছর থেকে বারবার সামনে এসেছে দুজনের ছবি।অনন্ত অম্বানীর প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল শ্রদ্ধা ও রাহুলকে। যদিও বিয়েতে উপস্থিত ছিলেন না অভিনেত্রী। তবে প্রেমে সিলমোহর নিজেই দিয়েছিলেন শ্রদ্ধা। রাহুলের সঙ্গে নিজস্বী পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, “আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও।” কিন্তু বর্তমানে ছবিটা যেন অন্য কথাই বলছে। তার কারণ ইনস্টাগ্রামে প্রেমিক রাহুল মোদীকে আর অনুসরণ করছেন না শক্তি কাপুর কন্যা। বিষয়টি নেটাগরিকদের চোখে পড়তেই জল্পনার সূচনা আর একটু তলিয়ে দেখতে সামনে এসেছে আরো কিছু তথ্য কেবল প্রেমিক নয় তার বোন ও তাঁর প্রযোজনা সংস্থা এবং তাঁদের পোষ্য কুকুরকেও ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন শ্রদ্ধা। কিছুদিন আগে আদুরে পোস্ট করে প্রেমের সম্পর্কে থাকার জানান দিয়েছিলেন অভিনেত্রী। তাহলে সেই আদর ভালোবাসায় মোরা স্বপ্নে এবার কি তবে দুঃস্বপ্নের ছোঁয়া? এ বিষয়ে অবশ্য নেটাগরিকের একাংশের দাবি, বিষয়টি আসন্ন ছবি ‘স্ত্রী ২’-এর কৌশলী প্রচারও হতে পারে। তবে বর্তমানে যে হারে বলিউডে একের পর এক সম্পর্ক বিচ্ছেদের পথে এগোচ্ছে তাতে শ্রদ্ধার অনুরাগীদের বর্তমানে মন খারাপ। হাসিখুশি প্রাণোচ্ছল শ্রদ্ধা কাপুরের জীবনে কি তবে দুঃখের ছায়া পড়ছে? উত্তর খুঁজছেন অনুরাগীরা।

Post Views: 92

Continue Reading

Previous: মুক্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
Next: হকিতে কাটলো না ৪৪ বছরের খরা, নিজেদের ভুলে জার্মানদের কাছে হার ভারতের

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.