Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পদত্যাগ কসবা ল’ কলেজের ভাইস প্রিন্সিপালের

পদত্যাগ কসবা ল’ কলেজের ভাইস প্রিন্সিপালের

Online Desk সেপ্টেম্বর 17, 2025
kasba-law-college.jpg

ওঙ্কার ডেস্ক: কসবা ল’ কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেই কলেজের ভাইস প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিলেন নয়না চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক অশোক দেবের কসবার বাসভবনে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। কলেজ সূত্রের খবর, জরুরি বোর্ড মিটিং ডাকা হয়েছে বৃহস্পতিবার। নয়নার পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত জুন মাসে কসবা ল’ কলেজ চত্বরেই প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূলের ছাত্র সংগঠনের এক প্রাক্তন নেতাকে। কলেজেরই প্রাক্তনী ছিল অভিযুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, দীর্ঘ দিন ধরে কলেজে দাদাগিরি চালায় অভিযুক্ত। প্রসঙ্গত, ধর্ষণের ঘটনাটি ঘটে গত ২৫ জুন। নির্যাতিতার অভিযোগ, বুধবার রাতে প্রথমে কলেজের ইউনিয়ন রুমে নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। সিটের পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও তদন্ত করছে গোটা ঘটনার।

এদিকে ধর্ষণের ঘটনায় নয়নার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে পড়ুয়াদের একাংশ। মঙ্গলবার ইস্তফা দিয়ে নয়না জানান, কলেজের পরিচালন সমিতির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। বোর্ড যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমি চাই, কলেজ স্বাভাবিক ভাবে চলুক। এখানে কাজ করতে গিয়ে মানসিক চাপের মধ্যে পড়েছি। যদিও বিষয়টি নিয়ে পরিচালন সমিতির সভাপতি অশোক দেবের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Continue Reading

Previous: ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়ে হৃদরোগে প্রাণ হারালেন বৃদ্ধা
Next: কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবা ! ১৯ জনের মৃত্যু, রহস্যময় জীবানু সংক্রমণে আতঙ্ক

সম্পর্কিত গল্প

New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.