Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘পহেলগাঁওয়ে হামলা ভারতের নাটক’, দাবি জঙ্গি নেতা সইফুল্লার

‘পহেলগাঁওয়ে হামলা ভারতের নাটক’, দাবি জঙ্গি নেতা সইফুল্লার

Online Desk এপ্রিল 24, 2025
20250424_141244.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা দেশজুড়ে চলছে চর্চা। এই ঘটনায় পাকিস্তান জড়িত থাকতে পারে বলে ক্রমশ সন্দেহ ঘনীভূত হচ্ছে। সেই আবহে নাটকীয় দাবি করল পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার কমান্ডার সইফুল্লা। তার দাবি, ‘পহেলগাঁওয়ে হামলায় কোনও লস্কর বা পাক জঙ্গি গোষ্ঠী জড়িত নেই, ভারতই এই হামলা চালিয়েছে!’

উল্লেখ্য, সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি জঙ্গি সংগঠন লস্করের মাথা হাফিজ সঈদের ঘনিষ্ঠ। শুধু তাই নয় পাক সেনার সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগ রয়েছে। ইতিমধ্যে কাশ্মীরের পহেলগাঁও হামলায় দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যানস ফ্রন্ট বা টিআরএফ। কিন্তু এই হামলার নেপথ্যে রয়েছে সইফুল্লা, এমনই দাবি বিশেষজ্ঞদের। তবে সেই দাবি এবার উড়িয়ে দিল ওই জঙ্গি নেতা।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে সইফুল্লাকে বলতে শোনা যাচ্ছে, ‘জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার নিন্দা করি আমরা। এই হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করেছে। পাকিস্তানকেও অভিযুক্ত করা হয়েছে। এটি একটি দুঃখজনক বিষয়। ভারত পাকিস্তানকে ধ্বংস করতে চায়।’ এখানেই না থেমে সে আরও বলে, ‘ভারতই কাশ্মীরে ১০ লক্ষ সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। ভারত নিজেই পহেলগাঁওয়ে আক্রমণ চালিয়েছে। এটা ওদের নাটক। এর জন্যই তারা দায়ী। এটা ওদের ষড়যন্ত্র। এর সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।’

প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে ২৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে তিন জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। যে ঘটনার পর দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে।

Post Views: 145

Continue Reading

Previous: ফের বাজিমাত ‘জগদ্ধাত্রী’র, সেরা দশে কোন ধারাবাহিক?
Next: ফের বিতর্ক! কড়া ভাষায় মন্ত্যবের জবাব দিলেন সুদিপা চ্যাটার্জি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.