Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজ্যসভার আসন নিয়ে মতবিরোধ, কাশ্মীরে এনসি-কংগ্রেস জোটে ভাঙনের ইংগিত

রাজ্যসভার আসন নিয়ে মতবিরোধ, কাশ্মীরে এনসি-কংগ্রেস জোটে ভাঙনের ইংগিত

Online Desk অক্টোবর 14, 2025
Omar.jpg

ওঙ্কার ডেস্ক : জম্মু ও কাশ্মীরে রাজ্যসভা আসন নিয়ে তীব্র মতভেদ ন্যাশনাল কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের মধ্যে। জানা যাচ্ছে, ন্যাশনাল কনফারেন্সের জোট থেকে বেরিয়ে আসার কথা ভাবছে কংগ্রেস। যদি এখনো পর্যন্ত ওমর আবদুল্লার সরকারের এমন কোনো বিপর্যয়ের ঘটনা ঘটেনি।

বর্তমানে জম্মু-কাশ্মীর বিধানসভার মোট সদস্য সংখ্যা ৮৮। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৪৫ জন বিধায়কের সমর্থন। এনসি-র ৪১ জন বিধায়ক রয়েছেন, সাথে আছে পাঁচ জন নির্দল কর্মী এবং এক জন সিপিএম বিধায়ক। ফলে পরিসংখ্যান বলছে, কংগ্রেস যদি জোট ভেঙে বেরিয়েও যায় তাহলে ওমর আবদুল্লা সরকারের তাৎক্ষণিক বিপদের সম্ভাবনা নেই।

তবে বৃহত্তর প্রেক্ষাপটে অস্বস্তিতে পড়বে ন্যাশনাল কনফারেন্স। রাজ্যসভার স্থান নিয়েও ঝামেলার সূত্রপাত। অভিযোগ করেছে কংগ্রেস এক ‘নিরাপদ আসন’ পাওয়ার আশা দিয়েও সরে গিয়েছে এনসি। ফলে কংগ্রেস সিদ্ধান্ত নেয় রাজ্যসভা নির্বাচনে তারা অংশ নেবে না।

জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা জানিয়েছেন, “ রাজ্যসভায় কংগ্রেসকে একটি নিরাপদ আসন দেওয়ার করার কথা সোনিয়া গান্ধীকে বলেছিলেন ফারুক আবদুল্লা। কিন্তু পরে এনসি একতরফা ভাবে তাদের প্রার্থী ঘোষণা করে। এতে আস্থা ভঙ্গ হয়েছে।” এছাড়া তিনি এও বলেন, “জোট সরকারের কাজের ধরণ নিয়েও আমাদের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ আছে। কোনও সমন্বয় কমিটি নেই, সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হচ্ছে। সব নেতাই চাইছেন, আমরা এই জোট থেকে বেরিয়ে আসি।”

প্রসঙ্গত, রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের চারটি আসনের মধ্যে এনসি-র শক্তি অনুযায়ী তিনটি আসন প্রায় নিশ্চিত। বাকি একটি আসন নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই হওয়ার কথা ছিল। কিন্তু কংগ্রেস সরে দাঁড়াতেই এনসি চারটি আসনেই প্রার্থী দিয়েছে।

Post Views: 124

Continue Reading

Previous: ঢাকার সেনানিবাসে অস্থায়ী জেল ! ১৫ সেনাকর্তা বন্দি হতেই সিদ্ধান্ত নিল ইউনূস সরকার
Next: বিহার নির্বাচনে আসন সমঝোতা সম্পন্ন ইন্ডিয়া জোটের, তেজস্বীর দলকে ১৩৫ আসন, কংগ্রেস লড়বে ৬১টি তে

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.