Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • না ফেরার দেশে কাজি নজরুল ইসলামের নাতি চিত্রশিল্পী কাজি অনির্বাণ

না ফেরার দেশে কাজি নজরুল ইসলামের নাতি চিত্রশিল্পী কাজি অনির্বাণ

Online Desk অক্টোবর 4, 2024
zbP2z2Tv.jpeg

তামসী রায় প্রধানঃ শারদ উৎসবের মাঝে কবির পরিবারে শোকের ছায়া। প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী তথা কাজি নজরুল ইসলামের নাতি কাজি অনির্বাণ। সুইজারল্যান্ডের এক হটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে অনির্বাণের মৃত্যু হয়েছে। কলকাতায় সমাহিত করা হবে প্রয়াত চিত্রশিল্পীকে।
প্রয়াত কাজি নজরুল ইসলামের নাতি কাজি অনির্বাণ। তিনি পেশায় ছিলেন একজন চিত্রশিল্পী। কাজি পরিবার সূত্রে জানানও হয়েছে, বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে অনির্বাণের মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তিনি সুইজারল্যান্ডে ছিলেন। সেখানকারই এক হোটেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে অনির্বাণের বয়স হয়েছিল ৪৯।
অনির্বাণের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন নজরুলের বড় ছেলে কাজি সব্যসাচীর কন্যা তথা বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খিলখিল কাজি। তিনি জানিয়েছেন, কলকাতায় সমাহিত করা হবে প্রয়াত অনির্বাণকে।
প্রসঙ্গত, নজরুল জীবিত থাকার সময়ই ১৯৭৪ সালে মারা যান কাজি অনির্বাণের বাবা কাজি অনিরুদ্ধ। তিনি ছিলেন একজন সঙ্গীতশিল্পী। তাঁর মা কল্যাণী কাজি একজন লেখক ও সঙ্গীতশিল্পী।

Post Views: 89

Continue Reading

Previous: পুলিশের তৎপরতায় বাবা-মা ফিরে পেলেন নিখোঁজ ছেলেকে
Next: খুদে জাহ্নবীর হাতে তৈরি মৃন্ময়ী দুর্গা !

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.