Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

কলকাতা: পুজোর আনন্দে জল ঢালতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর শুক্রবার বিকেলে দুর্গাপুজোর স্পেশাল বুলেটিন প্রকাশ করে জানিয়ে দিল, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গ রেহাই পাচ্ছে না বৃষ্টির হাত থেকে। ভিজবে কলকাতাও। তবে নবমী থেকে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কম থাকবে।

হাওয়া অফিসের বুলেটিনে মহালয়া থেকে একাদশী পর্যন্ত জেলাওয়াড়ি পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস

পঞ্চমী থেকে সপ্তমী (১৫-১৭ অক্টোবর): কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

সপ্তমী-অষ্টমী (১৮-১৯ অক্টোবর): দক্ষিণবঙ্গের সব জেলাতেই ছিটেফোঁটা হালকা বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।

নবমী থেকে একাদশী (২০-২২ অক্টোবর): স্বস্তি। এই তিন দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

মহালয়ার দিন শহরের আকাশ মূলত মেঘলাই থাকবে, দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তৃতীয়া পর্যন্ত অর্থাৎ ১১ থেকে ১৩ অক্টোবর শহরে বৃষ্টির সম্ভাবনা কম। চতুর্থীতে ফের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীতে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই সময় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যে। সপ্তমী ও অষ্টমীতেও শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। নবমী অর্থাৎ ২০ অক্টোবর থেকে শহরে আর বৃষ্টির পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গে কেমন থাকবে?

মহালয়ার দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তারপর পঞ্চমী পর্যন্ত আবহাওয়া শুকনোই থাকবে। ষষ্ঠী ও সপ্তমীতে (১৬ ও ১৭ অক্টোবর) উত্তরের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তারপর থেকে উত্তরবঙ্গেও শুকনো আবহাওয়া ফিরে আসবে।

Continue Reading

Previous: ফোর্ট হুড হামলায় দোষী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের, প্রশ্ন মানবাধিকার নিয়ে
Next: মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
nidal.jpg

ফোর্ট হুড হামলায় দোষী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের, প্রশ্ন মানবাধিকার নিয়ে

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.