Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • খালেদাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শোকপ্রকাশ মোদী, রাহুল ও মমতার

খালেদাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শোকপ্রকাশ মোদী, রাহুল ও মমতার

Online Desk ডিসেম্বর 30, 2025
s-jaishankar-ee.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে সে দেশে উড়ে যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার খালেদার শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে বিএনপি নেত্রীকে শ্রদ্ধা জানাবেন জয়শঙ্কর। ইতিমধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পড়শি দেশের নেত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।

সূত্রের খবর, খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধি। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর ভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক সমবেদনা রইল।’ ভারত-বাংলাদেশের সম্পর্ক মজবুত করতে খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী লেখেন, ‘বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত করতে তাঁর অবদান প্রচুর।’ তিনি আরও যোগ করেন, ‘২০১৫ সালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ মনে পড়ছে। আশা করি, তাঁর দূরদর্শিতা ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ককে পথ দেখাবে। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।’

খালেদার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের পথচলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’ তিনি আরও লিখেছেন, ‘আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’

Post Views: 97

Continue Reading

Previous: ‘বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগ’, অসম ও ত্রিপুরায় গ্রেফতার ১১
Next: ভাইয়ের ছেলের সঙ্গে জাঁকজমক করে নিজের মেয়ের বিয়ে দিলেন আসিম মুনির

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.