Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খাইবার পাখতুনখোয়ায় পাক বিমান বাহিনীর হামলা ! নিহত ৩০

খাইবার পাখতুনখোয়ায় পাক বিমান বাহিনীর হামলা ! নিহত ৩০

Online Desk সেপ্টেম্বর 22, 2025
Pakhtuan.jpg

ওঙ্কার ডেস্ক : সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানি বিমান বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। রাত ২টো নাগাদ পাকিস্তানি যুদ্ধবিমান তিরাহ উপত্যকার মাতরে দারা গ্রামে আটটি এলএস-৬ বোমা হামলা চালায়। যার ফলে বহু নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এর ফলে বহু মানুষ আহত হয়েছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কেমন তা স্পষ্ট নয়।

ঘটনাস্থলের মর্মান্তিক ছবি ও ভিডিওতে যা দেখা গেছে তাতে শিশুসহ মৃতদেহগুলো লুটিয়ে থাকার দৃশ্য ধরা পড়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

খাইবার পাখতুনখোয়ায় অতীতে অনেক সন্ত্রাসবিরোধী অভিযান চলেছে। যার ফলে প্রাণ দিয়েছে বহু সাধারণ নাগরিক। এ বছরের জুন মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, খাইবার পাখতুনখোয়ায় বারবার ড্রোন হামলা পাকিস্তানে সাধারণ নাগরিকদের জীবন উদ্বেগজনক অবস্থায় পৌঁচেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার উপ-আঞ্চলিক পরিচালক ইসাবেল ল্যাসি বলেছেন, “পাকিস্তান সরকার খাইবার পাখতুনখোয়ায় সাধারণ নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। যার ফলে ওই অঞ্চলের মানুষকে ক্রমবর্ধমান ড্রোন হামলার মূল্য দিতে হচ্ছে। গত শুক্রবারের ড্রোন হামলায় এক শিশুর মৃত্যু হওয়ার খবর মিলেছিল।”

খাইবার পাখতুনখোয়া পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে প্রদেশে ৬০৫টি সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে। যেখানে কমপক্ষে ১৩৮ জন সাধারণ নাগরিক এবং ৭৯ জন পাকিস্তানি পুলিশ নিহত হয়েছেন। শুধুমাত্র আগস্ট মাসেই ১২৯টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ছয়জন পাকিস্তানি সেনা এবং আধাসামরিক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) জুড়ে নয়টি প্রধান জঙ্গি শিবির লক্ষ্য করে ধ্বংস করে দেওয়া অপারেশন সিন্দুরের পর, জইশ-ই-মোহাম্মদ (জেইএম) এবং হিজবুল মুজাহিদিন (এইচএম)-এর মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ায় নতুন ঘাঁটি গড়ে। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংযুক্ত এই প্রদেশের পাহাড়ি ভূখণ্ড প্রাকৃতিকভাবে আড়াল হয়ে আছে। ১৯৮০-এর দশকে সোভিয়েত-বিরোধী আফগান যুদ্ধ এবং ৯/১১ হামলার পর আফগানিস্তানে আমেরিকান আগ্রাসনের সময় নির্মিত অনেক এলাকায় এখনও জঙ্গিদের আস্তানা হয়ে রয়েছে।

Post Views: 121

Continue Reading

Previous: তিরুপতি মন্দিরের প্রণামী বাক্স থেকে চুরি ১০০ কোটি টাকা ! রাজনৈতিক তর্জায় বেরুলো পুরোনো কাহিনি
Next: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, স্তব্ধ জনজীবন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.