Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, স্তব্ধ জনজীবন

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, স্তব্ধ জনজীবন

Online Desk সেপ্টেম্বর 23, 2025
20250923_100502.jpg

ওঙ্কার ডেস্ক : জলের তলায় শহর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। সোমবার রাত থেকে শুরু হওয়া অতি ভারী বর্ষণের ফলে কার্যত বিপর্যস্ত জনজীবন। সোমবারের পরে মঙ্গলবারও চলছে বৃষ্টি। ফলে কখন রাস্তাঘাট স্বাভাবিক হবে তা নিয়ে উদ্বেগ জনমানসে। জল জমার ফলে একাধিক রাস্তায় যেমন যান চলাচল বন্ধ হয়েছে, তেমন রেল লাইনে জল জমার ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।

পুজোর মুখে মহানগরে জমা জল সরানো এখন বড় চ্যালেঞ্জ কলকাতা পুরসভার কাছে। ইতিমধ্যে পুরসভার তরফে তৎপরতা শুরু করা হয়েছে। কলকাতার পুরসভার মেয়র পরিষদ (নিকাশি) তারক সিংহ দফায় দফায় কথা বলেছেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘মধ্যরাত থেকে ভোর ৪টে পর্যন্ত লকগেট বন্ধ করা ছিল। এই সময়ে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’ তিনি আরও বলেন,’ভোর ৫টায় সময় লকগেট খুলে দেওয়া হয়। পুরসভার নিকাশি বিভাগ কাজ করছে। কিন্তু মঙ্গলবার বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’ কলকাতায় জমা জল সরাতে কতটা সময় লাগবে? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অতিরিক্ত বৃষ্টি না হলে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ ঘন্টা সময় লাগতে পারে।’

 

উল্লেখ্য অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি এলাকা বরাবর বঙ্গোপসাগরের উপরে ৭০০ কিলোমিটার ব্যাসার্ধের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবারের মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে বুধবার আরও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। নিম্নচাপটি সাইক্লোনে পরিণত হওয়ার আগেই অন্ধ্র ও ওড়িশা উপকূলের মাঝে প্রবেশ করবে বলে জানাচ্ছেন আবহবিদরা।

Post Views: 155

Continue Reading

Previous: খাইবার পাখতুনখোয়ায় পাক বিমান বাহিনীর হামলা ! নিহত ৩০
Next: মহানগরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.