Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শাহরুখের মন্ত্রেই ইডেনে বাজিগর নাইটরা

শাহরুখের মন্ত্রেই ইডেনে বাজিগর নাইটরা

Online Desk মার্চ 24, 2024
WhatsApp-Image-2024-03-24-at-11.38.06.jpeg

স্পোর্টস ডেস্ক: ঘড়ির কাঁটায় ঠিক রাত আটটা। ক্রিকেটের নন্দনকাননে পা রাখলেন শাহরুখ খান। সাদা ফুল স্লিভস হুডি এবং নীল জিন্স। মাথায় পনি টেল। চোখে রাত চশমা। মাঠে প্রবেশ করেই দর্শকদের উদ্দেশে হাত নাড়েন কিং খান। তাতেই উজ্জীবিত গ্যালারি। তখন সবে ৬ ওভার শেষ হয়েছে। ৩২ রানে ৩ উইকেট হারায় কেকেআর। ফিরে গিয়েছেন সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার। মুষড়ে পড়েছে গ্যালারি। নাইটদের এই হাল দেখে স্ট্যান্ডে বেরোলেন না শাহরুখ। ভেতরেই বসেন। কিন্তু রাসেল নামতেই ঘুরে গেল ম্যাচের মোড়। শেষ ১০ ওভারে ১৩১ রান। শেষ পাঁচ ওভারে ৮৩। তারমধ্যে ২৫ বলে ৬৪ রানে অপরাজিত আন্দ্রে রাসেল। বিধ্বংসী ইনিংসে রয়েছে ৭টি ছয়, ৩টি চার। ভুবনেশ্বর কুমারের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানে‌ পৌঁছে যান। কর্পোরেট বক্সের দিকে তাকিয়ে দু”হাত তুলে, মাথা নত করে অভিবাদন গ্রহণ করেন। শাহরুখের চিন্তান্বিত মুখে তখন হালকা হাসি ফুটেছে। ইডেনের জায়ান্ট স্ক্রিনে হাততালি দিতে দেখা যায় বলিউডের বাদশাকে। ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে কেকেআরের রান ২০৮।সানরাইজার্সের জন্য ২০৯ রানের লক্ষ্যটা নেহাত কম ছিল না। কেকেআরের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ বাড়ছিল সানরাইজার্স শিবিরে। কিন্তু হেনরিখ ক্লাসেনের ব্যাটিং ম্যাচে ফেরায় সানরাইজার্সকে। এমন সময় মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ বোলারের থেকে ভালো কিছুর প্রত্যাশা ছিল। যদিও প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ স্টার্ক।

শেষ ওভারে হর্ষিত রানার মতো অনভিজ্ঞ বোলার ম্যাচ জেতাবে! একশো শতাংশ ভরসা ছিল না কেকেআর শিবিরেও। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার পুরস্কার বিতরণে বলেন, ‘১৭ ওভার থেকে আমিও চাপে ছিলাম। শেষ ওভারে মনে হয়েছিল, যা কিছুই হতে পারে। আমাদের অনভিজ্ঞ বোলার ছিল। তবে এরকম মঞ্চও প্রয়োজন।

Post Views: 105

Continue Reading

Previous: মাত্র ৮ আসনে প্রার্থী, ছন্নছাড়া বঙ্গ কংগ্রেস
Next: জট জোটে, আপাততঃ বামেদের সিদ্ধান্তে নজর রাখছে কংগ্রেস

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.